আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, আমেদাবাদ: ফাইনালের মঞ্চে দুরন্ত বোলিংয়ের প্রদর্শন রয়্যাল চ্যালে়ঞ্জার্স বেঙ্গালুরুর। যার ফলে ঘরের মাঠে ১৫৫ রান করল গুজরাত টাইটান্স। আরসিবির সামনে টার্গেট ১৫৬ রানের। গুজরাতের আমেদাবাদের মোতেরাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আইপিএল ২০২৬-এর ফাইনাল। মুখোমুখি আরসিবি ও গুজরাত। আজ, রবিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার। ব্যাট করতে নেমেই মুখ থুবড়ে পড়েন গুজরাত টাইটান্সের ব্যাটাররা। ফর্মে থাকা দুই ওপেনার, অধিনায়ক শুভমন গিল ও সাই সুদর্শন দ্রুত আউট হয়ে সাজঘরে ফিরে যান। এদিন শুভমনের ব্যাট থেকে এসেছে ১০ রান। সুদর্শনের স্কোর ১২।

আরও পডুন: বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

আরসিবির বোলারদের বিরুদ্ধে কিছুটা চালিয়ে খেলতে গিয়ে ২০ রানে আউট হন নিশান্ত সিন্ধু। ক্রুণাল পাণ্ড্যের বলে জস বাটলারকে দুরন্ত স্ট্যাম্প আউট করেন জিতেশ শর্মা। বাটলারের স্কোর ১৯। এদিন গুজরাতের হয়ে একমাত্র গোটা ম্যাচ টেনে নিয়ে যান ওয়াশিংটন সুন্দর। যদিও ১৭ রানে তাঁর ক্য়াচ ঠিকভাবে নিতে পারেননি আরসিবির ফিল্ডার জর্ডন কক্স। হাফসেঞ্চুরি করে ফাইনালে দলকে লড়াই করার জন্য যোগ্য স্কোরে পৌঁছে দেন সুন্দর। বাকি গুজরাতের কোনও ব্যাটারাই এদিন ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। আরশাদ খান ১৫। রশিদ খান, জেসন হোল্ডার ও রাহুল তেওতিয়া সকলেই করেন মাত্র ৭ রান।

আরসিবির হয়ে এদিন দুরন্ত বোলিং করেন রশিক সালাম ডর। তিনি একাই নেন তিনটি উইকেট। জস হেজেলউড ও ভুবনেশ্বর কুমারের ঝুলিতে গিয়েছে দুটি করে উইকেট। ক্রুণাল পাণ্ড্য নেন একটি উইকেট।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট