চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাতিসঙ্ঘের সিপিডিতে ঠাঁই পেলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাবা দেবেশ ভট্টাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। মা চিত্রা ভট্টাচার্য ছিলেন আওয়ামি সরকার মনোনীত সংসদ সদস্য। কিন্তু বরাবরই শেখ হাসিনা সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত অর্থনীতিবিদ দেবেশ ভট্টাচার্য। সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে প্রতিনিয়তই বর্তমান সরকারকে বিঁধে চলছেন তিনি। এবার সরকারের কট্টর সমালোচকই জাতিসঙ্ঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) সদস্য হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন। ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসোক) তাঁকে এই পুনর্নিয়োগ দিয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্যের এই নিয়োগে দেশের বিরোধী শিবিরের নেতারা উল্লসিত হলেও ক্ষুব্ধ সরকারের শীর্ষ মহল।   

জাতিসঙ্ঘের সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। মূলত উন্নয়ন নীতি নিয়ে ইকোসোককে পরামর্শ দিয়ে থাকেন সংস্থার সদস্যরা। তাছাড়া স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তি এবং তা থেকে উত্তরণের বিষয়ে সিদ্ধান্ত নেয় এই কমিটি।

জাতিসঙ্ঘের আন্ডার সেক্রেটারি জেনারেল লিউ জেনমিন জানিয়েছেন, ‘সিপিডির সদস্য হিসেবে তিন বছরের জন্য অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যকে ফের নিয়োগ করা হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকেই তিনি সদস্য হিসেবে দায়িত্ব নেবেন।’

বর্তমানে বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের বিশেষ ফেলোর দায়িত্ব পালন করছেন দেবপ্রিয় ভট্টাচার্য। তাছাড়া আরও একাধিক মানবাধিকার ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। তাঁর স্ত্রী ইরিনা শেভানোভাও একজন প্রথিতযশা অর্থনীতিবিদ।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ