চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইরান-আমেরিকা যুদ্ধের ফলে চরম জ্বালানি সঙ্কটের মুখোমুখি বাংলাদেশ। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে ঢাকার প্রধান সরকারি হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।  চিকিৎসকদের মোবাইল ফোনের আলোয় চলছে চিকি‍ৎসা। জেনারেটর না থাকায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে হামে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া শিশু ও বয়স্করা। এমন অবর্ণণীয় পরিস্থিতি নিয়ে মুখ খুলতে রাজি হননি হাসপাতাল কর্তৃপক্ষ।

ইরান-আমেরিকা যুদ্ধের জেরে গত কয়েকদিন ধরেই তীব্র জ্বালানি সঙ্কটের মুখোমুখি বাংলাদেশ। সময় যত গড়াচ্ছে ততই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তেলের জন্য পেট্রল পাম্পে ভিড় ক্রমশই উপচে পড়ছে। জ্বালানির অভাবে বেশ কয়েকটি তাপবিদ্যু‍ৎ কেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে। ফলে প্রচণ্ড গরমে শুরু হয়েছে লোডশেডিং। তার প্রভাব চিকি‍ৎসা পরিষেবাতেও। বহু জায়গায় বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে গিয়েছে অস্ত্রোপচার-সহ নানা চিকি‍ৎসা পরিষেবা।

রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, চিকিৎসকদের মোবাইল ফোনের আলো-ই হয়ে উঠেছে রোগী দেখার প্রধান ভরসা।  মোবাইলের ফ্ল্যাশলাইট ব্যবহার করে রোগীদের পরীক্ষা, ড্রেসিং এবং প্রয়োজনীয় নোট লিখছেন। বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে রোগীদের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীরা শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। হাসপাতালে হামের চিকিৎসাধীন এক শিশুর বাবা রবিউল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিদ্যুৎ না থাকায় লিফটে দুইবার আটকে পড়েছেন তিনি। বিদ্যুৎ সঙ্কটের কারণে চিকিৎসার স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।’

 

Published by:

Share Link:

More Releted News:

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ