দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোদি সরকার আন্তরিকভাবে চাইলেও দিল্লি সফরে যাবেন কিনা, তা নিয়ে মনস্থির করতে পারেননি তারেক রহমান। সূত্রের খবর, দিল্লি সফরের জন্য যে দুই শর্ত (প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ ও গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ) দেওয়া হয়েছে, তা নিয়ে ইতিবাচক কোনও বার্তা মেলেনি মোদি সরকারের তরফে। ফলে ওই দুই শর্ত নিয়ে ইতিবাচক বার্তা না পাওয়া গেলে দিল্লিতে যেতে রাজি নন প্রধানমন্ত্রী। শুক্রবার (২১ অগস্ট) তারেকের প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী) এক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

প্রথমে ঠিক হয়েছিল, শুক্রবার (২১ অগস্ট) দিল্লি সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দিল্লি সফরে যাওয়া নিয়ে তিনি দুই শর্ত দেন মোদি সরকারকে। তার মধ্যে অন্যতম হল, দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। তাছাড়া ইনকিলাব মঞ্চের প্রাক্তন আহ্বায়ক শরিফ ওসমান হাদির দুই খুনি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকেও বাংলাদেশের হাতে হস্তান্তর করতে হবে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে স্পষ্ট কোনও আশ্বাস দেওয়া না হলেও হাদির দুই খুনিকে ফেরত পাঠাতে রাজি হয় দিল্লি।

কিন্তু আচমকাই শেখ হাসিনাকে প্রত্যর্পণের উপরে জোর দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ফলে তারেকের দিল্লি সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কের অবনতি ঘটেছে। সম্পর্ক স্বাভাবিক করতে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেন, ‘তারেক রহমানের সফর নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে শেখ হাসিনা এবং ‘অন্যান্য পলাতক অপরাধীকে’ ফেরত পাঠানোর বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা।’

 

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের কারও নাম নেই! কী ভাবে যোগ করবেন ফ্যামিলি মেম্বারের নাম?

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল

গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

নিজের তৈরি ভেজাল মিষ্টি খেতে অস্বীকার দোকানদারের, আস্তাকুঁড়েতে ফেললেন মহকুমা শাসক

সেবাশ্রয় সংক্রান্ত মামলায় অভিষেককে গ্রেফতার নয়, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’