হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসার পর আজ বুধবার (৫অগস্ট) নয়াদিল্লি থেকে প্রথম সাংবাদিক বৈঠক করেছেন শেখ হাসিনা। সেখানেই উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক ও মাগুরা-১ আসনের প্রাক্তন সংসদ সদস্য সাকিব আল হাসান। হাসিনার সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকার ফল পেলেন হাতেনাতে। সাংবাদিক বৈঠক শেষ হওয়ার কিছু সময় পরেই সাকিব আল হাসানের মাগুরার কেশব মোড়ের পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা দিয়ে হামলার অভিযোগ উঠেছে। মাগুরা শহরের বাড়িতে হামলা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার  রাতের এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তবে হামলায় ব্যবহৃত বস্তুটি আদৌ পেট্রোল বোমা ছিল কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি তদন্তকারী সংস্থা।

স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় পৌনে ৯টার দিকে মাগুরা শহরের কেশবমোড় এলাকায় অবস্থিত সাকিব আল হাসানের বাড়ির দক্ষিণ পাশের লোহার গেট লক্ষ্য করে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন  দুষ্কৃতি বিস্ফোরকের মতো একটি বস্তু ছুঁড়ে দেয়। বস্তুটি বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাড়িরও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। BNP পক্ষ থেকে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

হামলার খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। পুলিশ বাড়ির গেট, আশপাশের এলাকা এবং সম্ভাব্য আলামত খতিয়ে দেখে। হামলার ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। মাগুরা সদর থানার ওসি আব্দুল আল মামুন জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, নিক্ষিপ্ত বস্তুটি পেট্রোল বোমা ছিল কি না, তা এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

উল্লেখ্য, আড়াই বছর আগে ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান। তবে ২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে যখন শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছিলেন তখন বিদেশে ছিলেন প্রাক্তন টাইগার অধিনায়ক। বঙ্গবন্ধু তনয়া ক্ষমতাচ্যুত হওয়ার পরে মাগুরায় সাকিবের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়েছিল। শুধু তাই নয়, একাধিক খুন-অপহরণের মামলাও করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। বাংলাদেশের মাটিতে পা রাখলে খুন করা হবে বলে হুঙ্কার দিয়েছিল বিএনপি ও জামায়াতে ইসলামীর সশস্ত্র ক্যাডাররা। ফলে গত দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ফিরতে পারেননি তিনি।

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘৩ লক্ষ দিদিকে লাখপতি করবে পঞ্চায়েত দফতর’, ‘সমৃদ্ধ ভারত’ কর্মসূচিতে বড় ঘোষণা দিলীপের

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা