খালেদার শেষকৃত্যের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ, সাধারণ মানুষের অংশগ্রহণ নিষিদ্ধ ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেষ ইচ্ছা মেনেই স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাধিস্থ করা হচ্ছে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে। আগামিকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা হবে তাঁর। ওই শেষকৃত্য অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। শুধু প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতা এবং তদারকি সরকারের শীর্ষ কর্তা ও আধিকারিকরাই শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের অনুষ্ঠানে হাজির থাকতে পারবেন। ওই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষ-লক্ষ বিএনপি কর্মী শেষকৃত্যে সামিল হতে পারেন এমন আশঙ্কায় খালেদার শেষকৃত্যের নিরাপত্তায় ১০ হাজার পুলিশ ও সশস্ত্র নিরাপত্তা রক্ষী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।

গত ২৩ নভেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ৩৭ দিন ধরে কার্যত যমে-মানুষে টানাটানি চলছিল। প্রথমে উন্নত চিকি‍ৎসার জন্য লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হলেও শারীরিক অবস্থা বিবেচনা করে পরে সেই সিদ্ধান্ত বদল করা হয়। এভারকেয়ার হাসপাতালে রেখেই চলছিল চিকি‍ৎসা।গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয়। লাইফসাপোর্টে রাখা হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালেই চিকি‍ৎসকদের পক্ষ থেকে দেশবাসীকে দুঃসংবাদ শোনানো হয়।

হাসপাতালে ভর্তি থাকাকালীনই শেষ ইচ্ছা হিসাবে চিকি‍ৎসকদের কাছে খালেদা জানিয়েছিলেন, ‘মৃত্যুর পর যেন স্বামী প্রাক্তন রাষ্ট্রপতি জিয়ার সমাধির পাশেই তাঁকে কবর দেওয়া হয়।’ সেই শেষ ইচ্ছা মেনেই বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। এদিন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূসের প্রেস উইংয়ের তরফে জানানো হয়, ‘শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থলে বুধবার বেলা সাড়ে তিনটের সময়ে সমাধিস্থ করা হবে বিএনপি চেয়ারপার্সনকে। সমাধিস্থ করার সময়ে অতিরিক্ত ভিড় এড়াতে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।পাশাপাশি অবাঞ্ছিত ঘটনা এড়াতে ১০ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হবে।’

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ