নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মার ইলিশ ধরার অপরাধে ১৫ মৎস্যজীবীর জেল

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে ইউনূস সরকার মোতায়েন করেছে ১৭ যুদ্ধজাহাজ। জানানো হয়েছিল যারা এই নিয়ম অমান্য করবে তাদের কড়া শাস্তির মুখে পড়তে হবে। সরকারের  নিষেধাজ্ঞা অমান্য করেই দেদারে চলছিল ইলিশ শিকার। রাজবাড়ীর পদ্মা নদী থে‌কে মা ইলিশ ধরার অপরা‌ধে বাংলাদেশের মৎস বিভাগ ১৬ জে‌লে‌ আটক ক‌রে‌ছে। জেলা মৎস কর্মকর্তা মাহাবুব উল হক জানিয়েছেন বুধবার রা‌ত থে‌কে বৃহস্প‌তিবার সকাল পর্যন্ত পদ্মা নদীর বি‌ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়।

মাহাবুব উল হক বলেছেন, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, আনা-নেওয়া, বাজারজাত ও মজুদ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে সরকার। এই সময় মাছের ডিম ছাড়া ও প্রজননের সময়। সেই কারণেই এই নিষেধাজ্ঞা।   নিষেধাজ্ঞা অমান্য করেছে ১৬ জে‌লে। আটক ১৬ জে‌লে‌র কাছ থেকে ৫ কে‌জি মা ইলিশ ও ৫ হাজার মিটার কা‌রেন্ট জাল বাজেয়াপ্ত করা হ‌য়েছে। মৎস কর্মকর্তা বলেছেন, “ আটক করার পরে ভ্রাম‌্যমাণ আদাল‌তের মাধ্যমে তাদের ১৫ দি‌নের কারাদণ্ড দেওয়া হয়। শাস্তি হিসেবে বাজেয়াপ্ত করা জাল আগু‌নে পু‌ড়ি‌য়ে ফেলা হ‌য়ে‌ছে বলেই জানানো হয়েছে।

সরকারের নির্দেশ অনুসারে মা ইলিশ সংরক্ষণের জন্য অভিযান শনিবার (৪ অক্টোবর) থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ধরে চলবে। ইলিশ মাছের প্রজনন মৌসুমে মা ইলিশরা যাতে স্বচ্ছন্দে কাটাতে পারে সেই কারণে এই সময়ে সারাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময়। বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় নৌবাহিনীর ১৭টি যুদ্ধজাহাজ দেশের ৯টি জেলায় মোতায়েন করা হয়েছে। যারা নদীজুড়ে পাহারা দেবে। বিশেষ নজরদারি চালানো হচ্ছে চাঁদপুর, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, বরিশাল ও পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলগুলোতে। নৌবাহিনীর জাহাজ, ক্রাফট ও বোট উল্লেখিত এলাকাগুলিতে সর্বক্ষণ টহল দিচ্ছে দেবে বলে আগেই জানিয়েছে নৌবাহিনী। আরও জানানো হয়েছে যে মা ইলিশের সংরক্ষণের জন্য অবৈধ মাছ শিকার প্রতিরোধে যুদ্ধজাহাজ ও অত্যাধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম ৩, ৫০ কোটির আগাম বুকিং

‘ইসকন মায়াপুরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হবে’, প্রশাসনিক বৈঠকের পর জানালেন অগ্নিমিত্রা পাল

মাথায় বন্দুক ঠেকিয়ে ধর্ষণ, নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয় ধারীর হাতে নির্যাতিত তরুণী

‘রেজিনগর বিজেপি সরকারের সঙ্গেই থাকবে,’ আত্মবিশ্বাস শুভেন্দুর

ঋত তৃণমূলের ভোট প্রচারে নিহত খুদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে R G KAR কাণ্ডে দেহ সৎকার সংক্রান্ত মামলার তদন্ত করবে সিবিআই

পুজোর আগেই রাঁধুনিদের বকেয়া মেটানো হবে, মিড-ডে মিল নিয়ে বড় বার্তা শিক্ষামন্ত্রীর

ধূপগুড়িতে ক্লাসরুমে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে কাঁটা পড়ুয়ারা

লক্ষ্মীবারের বারবেলায় ৯০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, কর্পূরের মতো উবে গেল ৮ লক্ষ কোটি টাকা

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

অনুব্রতর বাড়িতে হামলার নেপথ্যে ‘দুর্বল চিত্রনাট্য’, বারাসতে বিস্ফোরক শমীক

বিবাহিত বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার মহিলা! নেপথ্যে বন্ধুর স্ত্রী

পুরভোটে ইভিএম সঙ্কট! ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন