সতর্ক ১৯ জেলা, মঙ্গলবার সকালে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে সিত্রাং

নদী বন্দরকে সতর্ক থাকার পরামর্শ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মঙ্গলবার সকালে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং। উত্তাল হবে নদী-সমুদ্র।  প্রতিটি সমুদ্র বন্দরে জারি করা হয়েছে সতর্কতা। ঘূর্ণিঝড়ের ফলে, যে সব জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জেলাগুলি হল ঝুঁকিতে থাকা জেলাগুলো হচ্ছে- ১. খুলনা, ২. সাতক্ষীরা, ৩. বাগেরহাট, ৪. পটুয়াখালী, ৫. বরগুনা, ৬. ভােলা, ৭. পিরােজপুর, ৮. বরিশাল, ৯. ঝালকাঠি, ১০. নোয়াখালী, ১১. লক্ষ্মীপুর, ১২. ফেনী, ১৩. চাঁদপুর, ১৪. চট্টগ্রাম, ১৫. কক্সবাজার, ১৬. ফরিদপুর ১৭. মাদারীপুর, ১৮. গোপালগঞ্জ ১৯. শরীয়তপুর। সব নদী বন্দরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞ আব্দুর রহমান জানিয়েছেন, গভীর নিম্নচাপটি রবিবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বাংলাদেশ উপকূলে আগামী দুই দিনের মধ্যে আঘাত হানার প্রবল সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের গতিপথের ওপর নজর রাখা হয়েছে। বর্তমানে ঝড়টি মাঝারি মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে রয়েছে।অবস্থান করছে ৮৮.৫ দ্রাঘিমাংস এবং ১৬ অক্ষাংশে। পরে সেটি ৮৭ ডিগ্রি দ্রাঘিমাংস এবং ১৭ ডিগ্রি অক্ষাংশের সংযোগস্থলে পৌঁছনর পর সরাসরি উত্তর-পূর্বদিকে ঘুরে যেতে পারে। গতিবেগ থাকবে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার। বাংলাদেশ আবহাওয়া দফতর এটাকে সিভিআর সাইক্লোন বলছে। তখন এর নাম হবে সিত্রাং।

তবে আঘাত হানার সময় অমাবস্যা থাকায় কিছুটা হলেও চিন্তা থাকছে। বাতাসের গতি কম হলেও জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের অনেকেই আশঙ্কা করছেন, সোমবার থেকে বাংলাদেশে বৃষ্টি শুরু হবে।

ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে কক্সবাজার-সেন্ট মার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে।

আরও পডু়ন ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতি রুখতে সতর্ক প্রশাসন, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আবেদন

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল