৫০ বছরে জলপথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২১ হাজার যাত্রী

বড় দুর্ঘটনার সংখ্যা ৫৬৫টি। আর তাতে প্রাণ হারিয়েছেন নয় হাজারের যাত্রী। ৮০ ভাগ লঞ্চ দুর্ঘটনার পিছনে রয়েছে ত্রুটিপূর্ণ নকশার নৌযান ও অদক্ষ চালক।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঝালকাঠির সুগন্ধা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। মাঝনদীতে বিদ্বংসী আগুনে পুড়ে মৃত্যুর দেশে পাড়ি জমিয়েছিলেন ৪১ জন। এখনও ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে জীবনমৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৪৬ জনের মতো। আর নিখোঁজের সংখ্যা নিয়ে ধোঁয়াশা কিছুতেই কাটছে না। ঝালকাঠির নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার মাঝেই চক্ষু চড়কগাছ হওয়ার মত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার এক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখনও পর্যন্ত ৫০ বছরে বিভিন্ন নদীতে মোট ২ হাজার ৫৭২টি নৌ দুর্ঘটনা ঘটেছে। আর সেই দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ৫০৮ জন। অর্থা‍ৎ বছরে গড়ে মারা গিয়েছেন ৪১০ জন। মাসে গড়ে ৩৪ জন। আহতের সংখ্যার হিসেব নেই। ৩ হাজার ৪১৭ কোটি ২০ লাখ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। যত দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে বড় দুর্ঘটনার সংখ্যা ৫৬৫টি। আর তাতে প্রাণ হারিয়েছেন নয় হাজারের যাত্রী। ৮০ ভাগ লঞ্চ দুর্ঘটনার পিছনে রয়েছে ত্রুটিপূর্ণ নকশার নৌযান ও অদক্ষ চালক।

এদিন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান দেশের নৌ দুর্ঘটনার তথ্য প্রকাশ করার পাশাপাশি প্রশাসনের গয়ংগচ্ছ মনোভাব নিয়েও ক্ষোভ উগরে দেন। তাঁর কথায়, ‘৫৬৫টি বড় নৌ দুর্ঘটনার পরে ৮৬৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটির পক্ষ থেকে একাধিক সুপারিশ করা হয়েছিল। কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট যেমন জনসমক্ষে আনা হয়নি, তেমনই কোনও সুপারিশ বাস্তবায়ন করা হয়নি।’

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী