ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির হাল কেমন ফের তার প্রমাণ মিলল। রবিবার (৩০ অগস্ট) রাজধানীর গেন্ডারিয়ায় ভর সন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়েছেন এক মহিলা-সহ তিনজন। আহতদের সঙ্কটজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রকাশ্য রাস্তায় দুই গোষ্ঠীর বন্দুকযুদ্ধের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঢাকা মহানগর পুলিশের আধিকারিকরা বন্দুকযুদ্ধ নিয়ে মুখ খুলতে চাননি। তবে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বিএনপি নেতাদের ইন্ধনে এলাকায় খুল্লামখুল্লা মাদক ব্যবসা চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘এদিন সন্ধ্যা সাতটা নাগাদ গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেকে আচমকাই সংঘর্ষ বাঁধে মাদক ব্যবসায় জড়িত দুই গোষ্ঠীর সদস্যদের মধ্যে। একে অপরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। বেশ খানিকক্ষণ ধরে গুলির লড়াই চলে। আতঙ্কিত হয়ে প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে দেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হন স্থানীয় চায়ের দোকানি আলমগীর, পথচারী সিয়াম ও আশা আক্তার (২০)। তাদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত সিয়াম যাত্রাবাড়ীর বাসিন্দা। সেখানে একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে নিজের পিসেমশায়ের চায়ের দোকানে এসেছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের ভেতর থেকে শাটার বন্ধ করে দিচ্ছিলেন। তখনই তার বুকের বাঁ পাশের কাঁধে এসে গুলি লাগে। চায়ের দোকানদার আলমগীর নিজের দোকানেই ছিলেন। গুলির লড়াইয়ের সময়ে একটি গুলি কপালের ঠিক মাঝখানে এসে বেঁধে। আর তৃতীয় গুলিবিদ্ধে আশা আক্তার রাস্তা দিয়ে যাওয়ার সময় বন্দুকযুদ্ধের মাঝে পড়ে যান। তার ডান পায়ের উরুতে এসে গুলি লাগে।’ বন্দুকযুদ্ধ থামার পরে স্থানীয়রাই তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে আসেন।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ