বাংলাদেশে সংসদ নির্বাচনে ভাগ্য পরীক্ষায় ৭৮ মহিলা প্রার্থী, ৬৫ শতাংশ কর্মজীবী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি মাসের ১২ তারিখে রয়েছে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। হাসিনার সরকারের পতনের পর এই প্রথম বাংলাদেশে ভোটকে ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ। জানা গিয়েছে পদ্মা পাড়ে আসন্ন সেই ভোটে এবারে মহিলা প্রার্থীর সংখ্যা ৭৮ জন। তার মধ্যে একজন বৃহন্নলা সম্প্রদায়ের। নির্বাচন কমিশনে (ইসি)র কাছে জমা দেওয়া মহিলা প্রার্থীদের হলফনামায় জানা গিয়েছে ৭৮ জনের মধ্যে ৬০ জনই স্নাতক ও স্নাতকোত্তর। অর্থাৎ যারা নির্বাচনে লড়াই করবেন প্রায় ৭৭ শতাংশই উচ্চশিক্ষিত। তাঁদের বয়স ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে। ৩০ বছরের মহিলা প্রার্থীর সংখ্যা সবচেয়ে বেশি । সেই সঙ্গেই পেশার দিক থেকে দেখা গিয়েছে ভোটে অংশ নেওয়ার প্রার্থীদের মধ্যে ৬৫ শতাংশ মহিলা কর্মজীবী।

bangladesh

১২ ফেব্রুয়ারি  বাংলাদেশে হতে চলা  নির্বাচনে ৩০০ আসনে প্রার্থীর সংখ্যা ২ হাজার ১৭।  তার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ৭৮ জন।  অর্থাৎ মোট প্রার্থীর মধ্যে  মহিলা প্রার্থী ৪ শতাংশের কম। দলের হয়ে প্রার্থী হয়েছেন ৬১  জন মহিলা। আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১৭ জন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারে মহিলা প্রার্থীর সংখ্যা কমেছে বলেই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং শাসনপ্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কারবিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন।

আরও পড়ুন: অশান্ত বালুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযানে নিকেশ ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদী

তিনি জানিয়েছেন,  ২০২৪ সালের নির্বাচনে মহিলা  প্রার্থী ছিলেন ১০১ জন, যা মোট প্রার্থীর ৫ শতাংশের বেশি। মহিলা প্রার্থীর বাইরে  বৃহ্নন্নলা ও তৃতীয় লিঙ্গের প্রার্থী ছিলেন দুজন।  ১৯৭৩ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত নারী প্রার্থীর হার ১ শতাংশের নিচে ছিল বলেও জানান মীর নাদিয়া নিভিন।  তথ্য দিয়ে তিনি জানান ১৯৯১ ও ১৯৯৬ (জুন মাসে অনুষ্ঠিত) নির্বাচনে মহিলা প্রার্থীর সংখ্যা ১ শতাংশের ওপরে আসে। ২০০১ সালে সেটা ছিল ২ শতাংশ, ২০০৮ সালে ৩ দশমিক ৬ শতাংশ, ২০১৪ সালে ৫ শতাংশের বেশি ও ২০১৮ সালে প্রায় ৪ শতাংশ মহিলা প্রার্থী ছিল। জানা গিয়েছে, সংসদে  মহিলা প্রতিনিধিত্ব বাড়ানো নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় রাজনৈতিক দলগুলোর মতের মিল হচ্ছিল না।  ন্যূনতম ৫ শতাংশ আসনে মহিলাদের মনোনয়ন দেওয়ার প্রস্তাবে সম্মত হয় ২৬টি দল ও জোট। বড় দলের মধ্যে বিএনপি ১০ জন মহিলাকে অর্থাৎ ৩ দশমিক ৪ শতাংশ মহিলাকে মনোনয়ন দিয়েছে। তবে জামায়াতসহ ৩০টি দল কোনো আসনে  মহিলাদের মনোনয়ন দেয়নি।

 

 

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

‘ব্রা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন?’ বিতর্কের জেরে সরানো হল কৃতি শ্যাননের বিজ্ঞাপন

জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

২৯০ রানে গুটিয়ে গেল শ্রীলঙ্কার প্রথম ইনিংস

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

লরি-ট্রাক্টর থেকে তোলা আদায়ের অভিযোগ, ঝাড়গ্রামে গ্রেফতার ‘ঘুষখোর’ পুলিশ

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের