বাংলাদেশে ভোটের ময়দানে ৭৯ সংখ্যালঘু প্রার্থী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পরেই রয়েছে বাংলাদেশে নির্বাচন। ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতনের পর পদ্মাপাড়ে হতে চলেছে প্রথম নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। যে তথ্য সামনে এসেছে তাতে জানা গিয়েছে বাংলাদেশ নির্বাচনে অংশ নেওয়া  ৭৯ জন সংখ্যালঘু প্রার্থী রয়েছে।   প্রতিদ্বন্দ্বিতা অংশ নেওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের ৭৭ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে কারও স্নাতক বা স্নাতকোত্তরের ডিগ্রি রয়েছে। রয়েছেন   পিএইচডি করা  প্রার্থীও। 

নির্বাচনের আগে প্রার্থীদের নিজের সম্পর্কে নির্বাচন কমিশনের কাছে তথ্য জমা দিতে হয়। নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া প্রার্থীদের সেই হলফনামা থেকে জানা গিয়েছে  পেশার দিক থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের মধ্যে ৩৪ শতাংশ ব্যবসায়ী,  ১৬ শতাংশ প্রার্থী আইন পেশায় রয়েছেন।   জানা গিয়েছে, বারের নির্বাচনে ধর্মীয় ও জাতিগত ভাবে সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৯ জন।

কোন দল কতজন সংখ্যালঘু প্রার্থী দিয়েছে? 

রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যালঘু প্রার্থী দিয়েছে সিপিবি। ১৭ জন সংখ্যালঘুকে তারা প্রার্থী করেছে আসন্ন নির্বাচনে। বিএনপি সংখ্যালঘু সম্প্রদায়ের ৬ জনকে এবার প্রার্থী করেছে। জামায়াতে ইসলামী প্রথমবার সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে প্রার্থী ঘোষণা করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে প্রার্থী করেছে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) । জানা গিয়েছে বাংলাদেশের নির্বাচনের লড়াই করতে চলা নথিভুক্ত করা ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ২২টি দল সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। সব মিলিয়ে দলীয় প্রার্থী ৬৭ জন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১২ জনকে নির্বাচন করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ৭৯ প্রার্থীর মধ্যে মহিলা রয়েছেন ১০ জন, যা মোট প্রার্থীর ১২ দশমিক ৬৬ শতাংশ। এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু প্রার্থী ছিলেন ৭৯ জন। তাঁদের মধ্যে ৫ জন মহিলা ছিলেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী ছিলেন ৮১ জন।

 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ