১৮ হাজার ২০ টাকায় বিক্রি হল এক জোড়া লাউ, কোথায় জেনে নিন…

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতের মরশুমে অনেকে নিজের ছাদ বাগান করে তাতে সবজি চাষ করেন। মাঠেও ফলান ফসল। সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঘটেছে এক অবাক করার মত ঘটনা। উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে দান করা দুটি লাউ নিলামে তোলা হয়েছিল। সেই লাউ দুটি বিক্রি হয়েছে ১৮ হাজার ২০ টাকায়। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে নানা জল্পনার সৃষ্টি হয়েছে।

 জানা গিয়েছে, জানা যায়, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল থেকে শুরু হয়ে শনিবার ফজর পর্যন্ত কাইমা মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল চলাকালে প্রচলিত রীতি অনুযায়ী মুসল্লিরা মাদ্রাসার তহবিলের জন্য বিভিন্ন সামগ্রী দান করেন। সেই অনুষ্ঠানের অংশ হিসেবে একটি লাউ দান করেন। কাইমা গ্রামের আব্দুল লতিফ ।  পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের এক ব্যক্তি আরও একটি লাউ দান করেন। শনিবার সকালে  দান করা অন্যান্য সামগ্রীর সঙ্গে নিলামে তোলা হয় এই দুটি লাউও । নিলামে একাধিক ব্যক্তি অংশ নেন । দীর্ঘ সময় দর হাঁকার পর শেষ পর্যন্ত ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয় লাউ দুটি ।

আরও পড়ুন: ‘পরাণ’-এর পর এবার ‘জীবন অপেরা’ নিয়ে ফিরছেন শরিফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম

 এই ঘটনা নিয়ে মাদ্রাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন বলেন দুটি লাউ এত দামে বিক্রি হওয়া নিছক আর্থিক বিষয় নয়,  এটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আন্তরিকতা ও আবেগের প্রকাশ। এতদামে লাউদুটি বিক্রি হওয়ার পর উপস্থিত সকলের মধ্যেই  চর্চা শুরু হয়। পঞ্চগ্রাম হাফিজিয়া কাইমা মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিন বলেছেন, লাউ বিক্রি থেকে যে টাকা এসেছে, সেই টাকা মাদ্রাসার উন্নয়নে কাজে লাগানো হবে।

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

পোলবার হোটেলে মধুচক্রের অভিযোগ, আচমকা পুলিশের হানায় আটক দুই যুবক-যুবতী-সহ ৫

ইউপিআই বা অনলাইনে পেমেন্ট করলে অতিরিক্ত টাকা কাটবে? জানুন সত্যিটা

রোজ কুমড়োর বীজ খাচ্ছেন? জানলে অবাক হবেন এর ৫ ম্যাজিক

ওমেগা-৩, ভিটামিন এ, ক্যালসিয়ামের ভাণ্ডার এই সস্তার মাছ! মিলবে একাধিক উপকার

রাখি উৎসবে চন্দ্রগ্রহণের ছায়া, ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় জেনে নিন….

উল্টো চাল পরিবর্তন করে শনির সোজা গতি, মালামাল হবেন ৫ রাশির জাতকরা…

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের