তোলাবাজির দায়ে গ্রেফতার ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি

শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তোলাবাজি ও মারধরের অভিযোগে ঢাকাই সিনেমার অন্যতম নায়িকা তথা শাসকদল আওয়ামী লীগ নেত্রী মাহিয়া মাহিকে গ্রেফতার করল গাজীপুর পুলিশ। আজ শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরেই সরাসরি হাজির করা হয় আদালতে। পুলিশ ঢাকাই সিনেমার নায়িকাকে সাতদিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানালেও গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন সেই আর্জি নাকচ করে দিয়ে মাহিকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি ওমরাহ পালন করতে স্বামী রাকিব সরকারের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন মাহি। শুক্রবার সকালে সেখান থেকে ফেসবুক লাইভে স্বামীর গাড়ির শোরুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন মাহি। তিনি অভিযোগ করেন, তাঁর স্বামীর গাড়ির শো-রুম সনিরাজ কার প্যালেসের গেট ভেঙে ইসমাইল হোসেন ও মামুন সরকারের নেতৃত্বে হামলা ও ভাঙচুর করা হয়। আর দুষ্কতীদের মদত জোগাচ্ছে গাজীপুর পুলিশ। ওই অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। যাদের বিরুদ্ধে মাহি অভিযোগ করেছিলেন সেই ইসমাইল হোসেন উল্টে ঢাকাই সিনেমার নায়িকা, তাঁর স্বামী সহ ২৮ জনের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেন। পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিত্র নায়িকা মাহিয়া পুলিশের বিরুদ্ধে  অভিযোগ করেছেন। তিনি মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন। ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে। মারধর, তোলাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে মাহিকে।  

‘রাম-সীতা, কৃষ্ণ মদ-মাংস খেতেন’, ধ্রুব রাঠির ভিডিও নিয়ে কঠোর পদক্ষেপ দিল্লি হাইকোর্টের

বেফাঁস মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে খুনের হুমকি!

মিড-ডে মিলে ডিমের বদলে রাজমা-ডাল! রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

ভেলোরে চিকিৎসা করাতে চান ‘অসুস্থ’ অর্পিতা, এসএসসি মামলায় আদালতে আবেদন

৫০ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে শাহরুখের নায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি, পাত্র কে?

খোরপোশ বাবদ হৃতিকের থেকে ৪০০ কোটি টাকা দাবি সুজানের, জল্পনা ওড়ালেন ফারাহ

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েও বেরিয়ে এলেন কুণাল, তুললেন বিস্ফোরক অভিযোগ

‘অভিষেকের আইনজীবী কে?’ বিচারপতির প্রশ্নেই এজলাসে থতমত কল্যাণ

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

ফেলে দেবেন না কাঁঠালের বীজ! বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠাল দানার ভর্তা

হঠাৎ মিষ্টি খেতে মন চাইছে? অল্প সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘কুনাফা’

হাজিরা এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের