আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১/১১ জমানায় জেলে তারেককে নির্যাতনের অভিযোগ আরও এক প্রাক্তন সেনা কর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনিক পদে একাধিক রদবদল করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু তাই নয় বাংলাদেশ ছাড়ার আগে জেলে তাঁর সঙ্গে হওয়ার নির্যাতনের গুণে গুণে হিসাব নিচ্ছেন। এবার গ্রেফতার করা হয়েছে ১/১১ জমানায় জেলে তারেককে নির্যাতনের নেপথ্যে থাকা ডিজিএফআই-এর প্রাক্তন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে (৬১) । রবিবার (২৯ মার্চ) রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ।

মো. আফজাল নাছেরকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। ডিবির একটি সূত্র জানিয়েছে ১/১১ অন্যতম প্রধান কর্তা হিসেবে পরিচিত প্রাক্তন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আফজাল নাছেরকে গ্রেফতার করা হয়েছে। তিনি প্রথম নয় তার আগে গত সোমবার রাতে ঢাকার বাড়ি  থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে পল্টন থানার মামলায় মঙ্গলবার আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেয় ডিবি। গত বুধবার ডিজিএফআইয়ের  প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে  গ্রেফতার করে ডিবি। 

আফজাল নাছের কে? জেনে নিন পরিচয় 

নোয়াখালীর সেনবাগ উপজেলার মজিরখিল এলাকায় বাড়ি আফজাল নাছেরের ।  তিনি সেনাবাহিনীতে যোগ দেন ১৯৮৪ সালের ৪ জুলাই । তিনি ডিজিএফআইতে দায়িত্ব পালন করেন ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত । এক এগারোর সময়ে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপি নেতাদের নির্যাতনে জন্য তিনি শিরোনামে  আসেন। আফজালের বিরুদ্ধে ভাটারায় জুলাইয়ে একটি  খুনের মামলা  রয়েছে। 

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ