জামিন পেলেন ভারতের গোয়েন্দাদের রাতের ঘুম কেড়ে নেওয়া বাবর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার আগেই ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে অশান্তি ছড়ানোর ক্ষেত্রে ইন্ধনের ইঙ্গিত দিয়েছিলেন ‘রাজাকার’ মুহাম্মদ ইউনূস। তার পরেই জেলে গিয়ে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জঙ্গি সংগঠনকে অস্ত্র সরবরাহ করা লু‍ৎফুজ্জামান বাবরের সঙ্গে দেখা করেছিলেন খোদ সেনাপ্রধান ওয়াকার উজ জামান। আর সেই সাক্ষাতের কয়েকদিনের মধ্যেই একের পর এক মামলায় জামিন মঞ্জুর করা হয় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর। বৃহস্পতিবার দেশের প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এসএমএস কিবরিয়াকে খুনের মামলাতেও জামিন পেলেন খালেদা জিয়ার দলের অন্যতম সন্ত্রাসী। বাকি এক মামলায় জামিন পেলেই জেলমুক্তি ঘটবে বাবরের। আর প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর জামিনের খবর মিলতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভারতের গোয়েন্দারা।

২০০১ থেকে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন পাক গুপ্তচর সংস্থার পরিকল্পনামতোই ভারতের উত্তর-পুর্ব রাজ্যগুলির জঙ্গি সংগঠনগুলিকে অস্ত্র সরবরাহ করেছিলেন বাবর। শুধু তাই নয়, ভারতের জঙ্গি সংগঠনগুলিকে বাংলাদেশে ঘাঁটি তৈরি করে নাশকতামূলক কাজকর্ম চালাতে সহযোগিতা করেছিলেন। আলফা-সহ একাধিক সংগঠনকে সরবরাহের জন্য ১০ ট্রাক অস্ত্রও আমদানি করা হয়েছিল। পরে অবশ্য চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে ওই অস্ত্র পাঠানোর সময়েই তা ধরা পড়ে।

শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই গ্রেফতার করা হয় বাবরকে। সেই সঙ্গে চট্টগ্রাম-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকা ভারতের জঙ্গি সংগঠনের ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়। কিন্তু শেখ হাসিনা জমানার অবসানের পরেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারতের জঙ্গি সংগঠনগুলি। নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মণিপুর। ভারতীয় গোয়েন্দারা আশঙ্কা করছেন, জেল থেকে ছাড়া পেয়ে ফের সেভেন সিস্টার্সে নতুন করে নাশকতামূলক কাজকর্মে ইন্ধন জোগাবেন বাবর। তাই মেঘালয়, অসম, ত্রিপুরার সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় সীমান্তে বাড়তি নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার