শাকিবের বিপদে ঢাল হয়ে দাঁড়ানোর প্রতিশ্রুতি অপু বিশ্বাসের

কারা শাকিবের ক্ষতি করতে চান তা অবশ্য খোলসা করেননি ঢাকাই সিনেমার নায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সম্পর্কছেদ হয়েছে অনেক আগেই। তবু নিজের প্রাক্তন স্বামী অভিনেতা শাকিব খানের বিপদে ঢাল হয়ে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন ঢাকাই সিনেমার নায়িকা অপু  বিশ্বাস। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘বেঁচে থাকতে কাউকে শাকিব খানের ক্ষতি করতে দেবেন না।’ যদিও কারা শাকিবের ক্ষতি করতে চান, তা খোলসা করে বলেননি ঢাকাই সিনেমার নায়িকা।

অভিনয় করতে গিয়েই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের প্রেমে মজেছিলেন অপু বিশ্বাস। ধর্মের বেড়া ডিবিয়ে দুজনে গোপনে বিয়েও করেছিলেন। এমনকী দুজনের এক সন্তানও রয়েছে। কিন্তু বিয়ের খবর প্রকাশ্যে আনাসর পরেই অপুর সঙ্গে তড়িঘড়ি সম্পর্ক ঘুচিয়ে দিয়েছিলেন ঢালিউডের লেডি কিলার হিসেবে পরিচিত শাকিব খান। পরে ঢাকাই সিনেমার আর এক নায়িকা বুবলীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু বুবলীর সঙ্গেও বিয়ে ভেঙেছে। ইদানিং প্রাক্তন স্বামীর বিরুদ্ধে নিয়মিত বিদ্বেষদাগার করে চলেছেন শাকিবের দ্বিতীয় স্ত্রী। যদিও প্রাক্তন স্বামীর পাশে দাঁড়াতে দেখা গিয়েছে অপু বিশ্বাসকে।

প্রেম, বিয়ে, সংসার, সন্তান, বিচ্ছেদ-নিজের জীবনের চিত্রনাট্যে এমন সব নাটকীয় মোড়ের সাক্ষী থাকা ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়িকা ব্যক্তিগত বিরোধ ভুলে শাকিবের বিপদে ঢাল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। চলতি ঈদে মুক্তি পাচ্ছে শাকিবের নতুন ছবি ‘প্রিয়তমা’। বক্স অফিসে ওই ছবি যাতে মুখ থুবড়ে পড়ে তার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ উঠেছে । এ প্রসঙ্গেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অপু বিশ্বাস বলেন, ‘শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় ক্যানভাস, সবচেয়ে বড় বিলবোর্ড। আমি চাই তা সমুন্নত থাকুক। কিন্তু কয়েকজন সিনেমার প্রচারে গিয়ে তাকে নিয়ে নানা কথা বলে সিনেমাটির ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, শাকিবের সিনেমার ক্ষতি হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি। সেটি আমি বেঁচে থাকতে কেউ পারবে না। কোনও ভাবেই শাকিবের ক্ষতি হতে দেব না। সে কারণেই আমি ‘প্রিয়তমা’র পাশে রয়েছি।’

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর