‘রাজাকার’ ইউনূসের বাংলাদেশে ৪৯ পুজোমণ্ডপে হামলা, গ্রেফতার ১৫

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজাকার’ তথা পাকিস্তানি আইএসআইয়ের চর মোল্লা মুহাম্মদ ইউনূসের ইন্ধনে দেশজুড়ে দুর্গাপুজোয় মণ্ডপে-মণ্ডপে হামলা অব্যাহত। চলতি বছরের দুর্গাপুজোয় সপ্তমীর রাত পর্যন্ত ৪৯টি হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে মামলা হয়েছে মাত্র ১৫টি ঘটনার। আর গ্রেফতার করা হয়েছে মাত্র ১৯ জনকে। যদিও মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশের পুলিশ প্রধান (আইজিপি) বাহারুল আলম হিন্দুদের উপরে লাগাতার হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে আখ্যা দিয়েছেন।

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের শাসনক্ষমতায় আসীন হন হিন্দু বিদ্বেষী তথা রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূস। গত ১৩ মাসে হিন্দুদের বধ্যভূমি হয়ে উঠেছে রাজাকারদের দখলে চলে যাওয়া বাংলাদেশ। গত ১ সেপ্টেম্বর থেকেই পরিকল্পিতভাবে হিন্দুদের মন্দিরে হামলা চালাতে শুরু করে জামায়াত ইসলামী এবং তার দোসর ইসলামি দলগুলির সন্ত্রাসীরা। পঞ্চগড়, নেত্রকোনা,  গাইবান্ধা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, নীলফামারি, বরিশাল সহ বিভিন্ন জেলায় হিন্দু মন্দির ও দুর্গামণ্ডপে হামলা চালানোর পাশাপাশি ভাঙচুর করা হয় বিভিন্ন দেব-দেবীর মূর্তি। কোথাও আবার পুজো করার জন্য উদ্যোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে। দাবিমতো টাকা না পাওয়ায় মণ্ডপের কাপড় ছিড়ে ফেলা হয়েছে। চট্টগ্রামে একদল জামায়াত কর্মী মণ্ডপে গিয়ে গান বন্ধের নির্দেশও দিয়েছে।

এদিন এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ পুলিশের প্রধান বাহারুল আলম দাবি করেন ‘এবার দেশে নির্বিঘ্নে ও শান্তিতে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। গত ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ৪৯টি হামলার ঘটনা ঘটেছে। যদিও কোনও ঘটনা বড় অশান্তির চেহারা নিতে পারেনি। মোট ১৫টি মামলা দায়ের হয়েছে এবং ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পুজোর বাকি তিনদিন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ফেসবুকে শুভেন্দু অধিকারীকে কুকথা, গ্রেফতার প্রৌঢ়

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ঢাকায় শেখ হাসিনা উচ্ছেদের নেতৃত্বে থাকা গায়কের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি

মুখ পুড়ল কাকলি-সুদীপদের, পুরভোটে এনসিপিআই-র সঙ্গে জোটে না বিজেপির

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

অন্নপূর্ণার টাকায় ২৫ ফুটের লক্ষ্মী মূর্তি, কোজাগরীর আরাধনায় চরম ব্যস্ততা বীরভূমে

‘ফৌজি,’ ‘স্পিরিটের’ পর ‘সালার-২’, জন্মদিনে সুখবর পেলেন প্রভাস

মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ভেঙে পড়ে নিহত ৪ পাইলট

জম্ম-কাশ্মীরে ফের নাশকতার ছক? পুঞ্চ থেকে উদ্ধার IED ভর্তি ৭টি কন্টেনার

বিদেশে বসেই চালাতেন অপরাধের সাম্রাজ্য, অবশেষে আমেরিকায় গ্রেফতার ভারতের দুই ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার

পুরভোটে কারা লড়বেন? প্রার্থীতালিকা চূড়ান্ত করতে দিল্লি সফরে শমীক

যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি মৃত্যুমিছিল! ইজরায়েলের হামলায় নিহত ১,৪০০-র বেশি ফিলিস্তিনি

অপেক্ষার অবসান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০-তে শিকে ছিঁড়ল বৈভবের