শেখ হাসিনার দিল্লি সফর নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্টের দায়ে গ্রেফতার

শুক্রবার রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিটি সাইবার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আওয়ামী লীগ (Awamni League) জমানায় দেশে বাক-স্বাধীনতা কার্যত সোনার পাথরবাটি হয়ে উঠছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Prime Minister Sk Hasina) সাম্প্রতিক নয়াদিল্লি সফর (New Delhi Visit) ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে (Facebook) ব্যাঙ্গাত্মক পোস্ট করার দায়ে তাওহীদ ইসলাম (Touhid Islam) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাজধানীর উত্তর বাড্ডা (Uttar Badda) এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিটি সাইবার পুলিশ (City Cyber Police)। আদালতে হাজির করা হলে তাওহীদকে (Touhid Islam) একদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ।

গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian Prime Minister) আমন্ত্রণে নয়াদিল্লি সফরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk Hasina)। যদিও এবারের সফরে দেশের প্রাপ্তির ভাঁড়ার শূন্যই থেকে গিয়েছে। তিস্তা চুক্তি (Teesta Treaty) স্বাক্ষর না হওয়ায় দেশের সাধারণ মানুষের সমালোচনার মুখে পড়েছেন বঙ্গবন্ধু কন্যা। আর তাতেই গোঁসা হয়েছে প্রশাসনের শীর্ষ মহলের। শেখ হাসিনার ভারত সফর নিয়ে ফেসবুকে এক ব্যাঙ্গাত্মক পোস্ট করেন তাওহীদ ইসলাম (Touhid Islam) নামে এক নেটা নাগরিক। আর বিষয়টি গোচরে আসার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেফতার করা হয়।

শনিবার সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সাইবার ইন্টেল টিমের সহকারী পুলিশ কমিশনার অমিত কুমার দাশ (Amit Kumar Das) জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারির সময়েই দেশের ভাবমূর্তি এবং সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিতর্কিত পোস্ট নজরে পড়ে। তথ্যপ্রযুক্তির সাহায্যে ওই ফেসবুক আইডি শনাক্ত করে তাওহীদ ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময়ে ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন ও সিম বাজেয়াপ্ত করা হয়। তাওহীদের বিরুদ্ধে রমনা থানায় (Ramna Police Station) ডিজিটাল নিরাপত্তা আইনে (Digital Security Act) মামলা দায়ের করা হয়েছে।

আলজেরিয়ার ভয়াবহ দুর্ঘটনা! যাত্রীবাহী বাস খাদে উল্টে নিহত ২৭, আহত ৩৯

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

মাসের শুরুতেই সুখবর! প্রায় ২০০ টাকা কমল গ্যাসের দাম, কলকাতায় কত?

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই