পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পরে ‘পুশ ইনের’ আশঙ্কায় সীমান্তে নজরদারি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৬ মে) সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সেখানে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এর ফলে বাংলাদেশে কোনও ধরনের অনুপ্রবেশ বা ‘পুশ ইন’ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। যদিও এখন পর্যন্ত বড় কোনও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি, তবুও আগাম সতর্কতা হিসেবে বিজিবিকে সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।’

গত কয়েক মাস ধরেই দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্র-সহ বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে কয়েক হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বাংলাদেশে পুশ ব্যাক করিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ওই পুশ ব্যাক নিয়ে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে সঙ্ঘাতেও জড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। এমনকি পুশ ব্যাক রুখতে রাত জেগে সীমান্তও পাহারা দিয়েছেন গ্রামবাসীরা। অনেক ক্ষেত্রে বাংলাদেশের গ্রামবাসীদের বাধায় পুশব্যাকের সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। বিজিবির লাগাতার বাধার ফলে পুশব্যাকের সিদ্ধান্ত থেকে পিছু হটে বিএসএফ। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে বার বার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেওয়া হবে বলেও হুঙ্কার ছেড়েছিলেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে কড়া অবস্থান নিয়েছিলেন। বিধানসভা ভোটের প্রচারে তিনিও বলেছিলেন, ‘ অনুপ্রবেশকারীদের তাড়ানোর কাজ অব্যাহত রাখতেই তিনি তিনি চান না বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক হোক। কেননা সুসম্পর্ক হলে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ থমকে যেতে পারে।’

তাঁর ওই বক্তব্য ভালভাবে মেনে নেয়নি তারেক রহমান সরকার। ঢাকায় অস্থায়ীভাবে হাইকমিশনারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বিদেশ মন্ত্রকে ডেকে পাঠিয়ে কড়া প্রতিবাদ জানানো হয়।’ মঙ্গলবার (৫ মে) বিদেশ মন্ত্রী খলিলুর রহমানও কার্যত হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে বাংলাদেশ ব‍্যবস্থা নেবে।’

 

 

 

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন