ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একদিকে মুখে দিল্লি বিরোধী জেহাদ। অন্যদিকে বাংলাদেশের মানুষের পেটে খাবার জোটাতে ভারতের শরণাপন্ন হচ্ছে তারেক রহমানের সরকার। রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় এবার ভারত থেকে ২ লক্ষ টন গম কিনতে চলেছে বাংলাদেশ। ইতিমধ্যেই ভারতীয় রফতানিকারকদের কাছে ওই বিপুল পরিমাণ গম কেনার অর্ডার দিয়েছেন বাংলাদেশি আমদানিকারকরা।

অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে ও মূল্যবৃদ্ধির আশঙ্কায় ২০২২ সালের মে মাসে গম রফতানির ওপর বিধিনিষেধ আরোপ করেছিল ভারত সরকার। পরবর্তীতে সীমিত পরিসরে রফতানির অনুমতি দেওয়া হয়। যার ফলে ফেব্রুয়ারি মাসে ২৫ লাখ টন এবং এপ্রিল মাসে আরও ২৫ লাখ টন গম রফতানির অনুমোদন দেওয়া হয়। গত ২৪ অগস্ট ‘ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড’ গম রফতানির উপরে জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়ে খাদ্যশস্যটিকে অবাধ রফতানিযোগ্য ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’ এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ প্রতি বছর ৭০ লাখ টনেরও বেশি গম আমদানি করে থাকে। ২০২২ সালের মে মাসে রফতানি নিষেধাজ্ঞা আরোপের আগে ভারত থেকে প্রতি বছর চাহিদার প্রায় ৭০ শতাংশই আমদানি করত। মোদি সরকার রফতানির উপরে নিষেধাজ্ঞা জারির পরে চরমে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। বিদেশ থেকে গম আমদানি করে চাহিদা মেটানোর চেষ্টা চালিয়েছিল। কিন্তু রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে কৃষ্ণসাগর অঞ্চলে সরবরাহ ব্যাহত হওয়ার ফলে বিশ্ববাজারে শস্যের দাম বেড়ে যাওয়ার ফলে মাথায় হাত পড়ে বাংলাদেশ সরকারের। গত আগস্টে ভারত রফতানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর বাংলাদেশি ক্রেতারা ২ লাখ টনেরও বেশি ভারতীয় গম আমদানির জন্য অর্ডার দিয়েছে। প্রতি টন ৩০৫ থেকে ৩২৬ ডলার মূল্যে কেনা হচ্ছে।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট