অশান্তির আশঙ্কায় বিজয় মিছিলের উপরে নিষেধাজ্ঞা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি রুখতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ভোটের প্রচার শেষ হওয়ার পর থেকে ফল প্রকাশের পরে মিছিল ও শোভাযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে নির্বাচনের সময়ে টানা তিন দিন বাইক চলাচলের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার কমিশনের নির্দেশে এমনই নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রকের জন নিরাপত্তা বিভাগ।

শুধু মোটরবাইক নয়, অন্যান্য যানবাহন চলাচলের ক্ষেত্রেও বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। জন নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে জারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারা দেশে ৫ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। আর ভোটের আগের দিন অর্থা‍ৎ ৬ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত বোটসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) অন্যান্য যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। নির্বাচনী পর্যবেক্ষক এবং পোলিং এজেন্টদের গাড়িকে অবশ্য নিষেধাজ্ঞার আওতায় আনা হয়নি। তবে ওই সমস্ত গাড়িতে নির্বাচন কমিশনের দেওয়া বৈধ স্টিকার সাঁটাতে হবে।

মোটর বাইক চলাচলের নিষেধাজ্ঞার পাশাপাশি ভোটের ফল প্রকাশের পরে বিজয মিছিল ও শোভাযাত্রাও নিষিদ্ধ করা হয়েছে। জন নিরাপত্তা বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের ৪৮ ঘন্টা আগে অর্থা‍ৎ ৫ জানুয়ারি সকাল ৮টা থেকে ৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।ভোটগ্রহণ কেন্দ্রের ৪০০ গজের মধ্যে কোনও প্রার্থীর ক্যাম্প অফিস থাকবে না বলেও জানানো হয়েছে।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের