কবে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন? ঘোষণা করে দিলেন ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হওয়া চুক্তি মেনেই আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা করলেন মোল্লা মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (৫ অগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা বলেন ‘২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চাইছি আমরা।। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।’

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেন তিনি। এর তিন দিন বাদে ৮ অগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় তদারকি সরকার। প্রথমে ক্ষমতা আঁকড়ে থাকতে নির্বাচন নিয়ে টালবাহানা করতে থাকেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। ২০২৬ সালের জুলাই কিংবা তার পরে দেশে নির্বাচন হবে বলে ঘোষণা করেছিলেন। যদিও ভোট নিয়ে তাঁর ওই টালবাহানায় ক্ষুব্ধ হন বিএনপির শীর্ষ নেতৃত্ব। তদারকি সরকারের বিরুদ্ধে পথে নামার হুঙ্কার ছাড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হঠা‍ৎ সক্রিয় হয়ে ওঠেন শেখ হাসিনাকে দেশ ছাড়া করার মূলপাণ্ডা সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান। আর তাতেই সিঁদুরে মেঘ দেখেন ধান্ধাবাজ ও ক্ষমতালোভী হিসাবে পরিচিত মুক্তিযুদ্ধে পাক গণহত্যাকারীদের দোসর হিসাবে পরিচিত ইউনূস।

গদি বাঁচাতে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের দ্বারস্থ হন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে  বিশেষ বৈঠকের জন্য গত জুনে লন্ডনে উড়ে গিয়েছিলেন। সেখানেই দুজনের মধ্যে ‘ভদ্রলোকের চুক্তি’ হয়। ওই চুক্তি অনুযায়ী, ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদের নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নেবে তদারকি সরকার। বিনিময়ে তদারকি সরকারের জমানায় ইউনূসের সংস্থা ‘গ্রামীণ’কে যে-যে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে, সরকারে আসার পরে তা বাতিল করবে না বিএনপি।

এদিন শেখ হাসিনার দেশত্যাগের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে ‘জুলাই সনদ’ পাঠ করেন ইউনূস। ওই সনদ পাঠের খানিক বাদেই বাংলাদেশ বেতার ও টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দেন। ওই ভাষণেই ঘোষণা করেন ‘আগামী বছর ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন করা হবে।’ ভাষণে তিনি বলেন, ‘‘এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা। নির্বাচন অনুষ্ঠান। আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।’

শেখ হাসিনার জমানায় ভোটে কারচুপি আর জালিয়াতি হয়েছে অভিযোগ তুলে ইউনূস বলেন, ‘ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে গত ১৫ বছর ধরে দেশের ভোটাররা ভোট দিতে পারেননি। এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দসহ মহাআনন্দে ভোট দিতে চাই। এবারের নির্বাচনে জীবনে প্রথমবার ভোট দিতে যাবে এরকম ভোটাররা নানা উৎসবের মধ্য দিয়ে ভোটকেন্দ্রে যাবে, তাদের এই দিনটি স্মরণীয় করে রাখার জন্য। এর মধ্যে নতুন নারী ভোটার থাকবে, নতুন পুরুষ ভোটার থাকবে। এর মধ্যে এমন ভোটার থাকবে যারা ১৫ বছর আগে থেকেই ভোট দিতে পারতো কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেনি। এর মধ্যে আসবে যারা ১০ বছর আগে, ৫ বছর আগে ভোট দিতে পারত কিন্তু পারেনি। আর আসবে ভাগ্যবান ও ভাগ্যবতীর দল যারা এই প্রথমবার ভোটার হওয়ার যোগ্যতা লাভ করলো এবং সঙ্গে সঙ্গে ভোট দেওয়ার সুযোগও পেয়ে গেল।’

 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু