আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডিগবাজি! ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের খবর অস্বীকার ইউনূসের বিদেশ উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০ চুক্তি বাতিলের খবর সঠিক নয় বলে মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জানিয়েছেন তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। এদিন সেগুন বাগিচায় বিদেশ মন্ত্রকের দফতরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে এখন পর্যন্ত মাত্র একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ভারতীয় প্রতিরক্ষা সংস্থা গার্ডেনরিচ শিপ ইয়ার্ডস ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যে টাগ বোট চুক্তি ছিল শুধু সেটা বাতিল করেছি। তার কারণ ওই চুক্তি বাংলাদেশের জন্য খুব একটা লাভজনক না। পাশাপাশি আদানির সঙ্গে জ্বালানি চুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে।’

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই পায়রা বন্দর উন্নয়ন, বিদ্যু‍ৎ ক্রয়-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে হওয়া চুক্তি বাতিলের দাবিতে সরব হয় পাকিস্তানপন্থী দলগুলি। ক্ষমতায় আসার পরেই ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট সহ বেশ কিছু সুবিধা বাতিল করে দেন মোল্লা ইউনূস। এমনকি স্থলবন্দর দিয়ে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেন। বাকি চুক্তিগুলি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন।

গত রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছিলেন, ‘শেখ হাসিনা জমানায় ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছিল তার মধ্যে ১০ চুক্তি বাতিল করা হয়েছে। ওই ১০ চুক্তি হল- ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা আইইজেড) এবং ভারতীয় প্রতিরক্ষা সংস্থা জিআরএসইর সঙ্গে টাগ বোট চুক্তি।’ পাশাপাশি গৌতম আদানির সংস্থা আদানি পাওয়ারের সঙ্গে হওয়া বিদ্যু‍ৎ চুক্তি, গঙ্গা জলবন্টন চুক্তিও পুনর্বিবেচনা করা হচ্ছে।’ গতকাল সোমবার এ বিষয়ে বার বার জানতে চাওয়া হলেও কোনও মন্তব্য করতে চাননি বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ‘এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না।’ ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল করায় খুশি হয়েছিল বিএনপি-জামায়াত ইসলামী-এনসিপির মতো পাকিস্তানপন্থী দলগুলি। তবে শুধু ১০ চুক্তি বাতিলে খুশি নন তিন দলের নেতারা। শেখ হাসিনা জমানায় ঢাকা-নয়াদিল্লির মধ্যে হওয়া সব চুক্তি বাতিলের দাবি জানিয়েছিলেন তাঁরা।

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। খানিকটা হলেও চাপে পড়ে তদারকি সরকার। ফলে নীরবতা ভাঙেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। তদারকি সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দাবি খারিজ করে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে যেসব চুক্তি বাতিলের কথা হচ্ছে তার অনেকগুলি বাস্তবে নেই। যে তালিকা একজন উপদেষ্টা ফেসবুকে প্রকাশ করেছেন সেটা সঠিক নয়। এই তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই। একটি চুক্তি আছে অনেক পুরোনো। আর কয়েকটি চুক্তি আছে যেগুলি পর্যালোচনার মধ্যে আছে, ঠিক ওই নামে নেই। ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ নামে কোনও প্রকল্প নেই। আশুগঞ্জ–আগরতলা করিডর নামে কিছু নেই। যে নামে আছে তা হচ্ছে আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চার লেন প্রকল্প, এটার একটা প্যাকেজ বাতিল হয়েছে। ফেনী নদী জল ব্যবস্থাপনা প্রকল্প নামে কিছু নেই। যেটা আছে সেটা একটা সমঝোতা স্মারক আছে, সেটা বাতিল হয়নি। কুশিয়ারা নদীর জল বণ্টন প্রকল্প বলে কিছু নেই, যেটা আছে সেটা একটা সমঝোতা স্মারক। এটি স্থগিত হয়নি। বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি নামে কোনও চুক্তি নেই। মোংলা বন্দর ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহন, সেটা বাতিল হয়নি। ফরাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, এরকম কিছু নেই। সিলেট-শিলচর সংযোগ প্রকল্প নামে কোনও প্রকল্প নেই। পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, এরকম কোন চুক্তি হয়নি।’

 তদারকি সরকারের বিদেশ উপদেষ্টার কথায়, ‘ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিল হয়নি, প্রক্রিয়া চলছে। আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনার বিষয়টি পুনর্বিবেচনা হচ্ছে। গঙ্গা জলবণ্টন চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হবে। এটা নবায়নের জন্য আলোচনা হবে, যোগাযোগ চলছে।’

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ