বাংলাদেশের বিদেশ মন্ত্রী মার্কিন এজেন্ট খলিলুর, স্বরাষ্ট্র পেলেন সালাহউদ্দিন আহমেদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মন্ত্রীদের মধ্যে মন্ত্রক বন্টন করলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির স্থানীয় সরকার মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। অর্থ এবং পরিকল্পনা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিদেশ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র এজেন্ট খলিলুর রহমানকে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে ইকবাল হাসান মাহমুদ টুকুকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক পেয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্তা হাফিজ উদ্দিন আহমেদ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রকের পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রকের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে এ জেড এম জাহিদ হোসেনকে। ধর্ম বিষয়ক মন্ত্রক পেয়েছেন কুখ্যাত রাজাকার কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ভূমি মন্ত্রক দেওয়া হয়েছে মিজানুর রহমান মিনুকে। সংস্কৃতি মন্ত্রী হয়েছেন নিতাই রায় চৌধুরী। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রক পেয়েছেন খন্দকার আব্দুল মোক্তাদির।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী।  তথ্য ও সম্প্রচার মন্ত্রক পেয়েছেন জহির উদ্দিন স্বপন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রকের মন্ত্রী হয়েছেন মোহাম্মদ আমীন উর রশীদ (টেকনোক্র্যাট)। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রক পেয়েছেন আফরোজা খানম। জল সম্পদ মন্ত্রক দেওয়া হয়েছে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন আসাদুল হাবিব দুলু। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হয়েছেন মোল্লা ইউনূসের জমানায় অ্যাটর্নি জেনারেল থাকা  আসাদুজ্জামান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে জাকারিয়া তাহেরকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল মিন্টু। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন দীপেন দেওয়ান। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে আ ন ম এহছানুল হক মিলনকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক পেয়েছেন সরদার সাখাওয়াত হোসেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন  ফকির মাহবুব আনাম। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রকের সঙ্গে  রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ রবিউল আলমকে।

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, ২ দিন পর বাজে কদমতলা ঘাট থেকে মিলল দেহ

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম