জ্বালানি সঙ্কট সামলাতে বাংলাদেশে কমল অফিসের সময়, সন্ধে ৬টায় বন্ধ দোকান-মার্কেট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ইরান-আমেরিকা যুদ্ধের জেরে ভয়াবহ জ্বালানি সঙ্কটের মুখে বাংলাদেশ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতেই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় তিন ঘন্টা ধরে চলা বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল- সরকারি ও বেসরকারি অফিসের সময় এক ঘন্টা কমানো হবে। বিকেল পাঁচটার পরিবর্তে চারটার সময়ে অফিস বন্ধ হবে। বিয়ে বা উ‍ৎসব অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ থাকবে। বিভিন্ন দোকান-শপিংমল ও মার্কেট সন্ধে ছয়টার সময়েই বন্ধ হয়ে যাবে। যদিও স্কুল-কলেজে তিন দিন অনলাইনে ক্লাস চালু নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বৈঠক শেষে ক্যাবিনেট সচিব নাসিমুল গণি সাংবাদিকদের জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়ে এবং খরচ কমানোর বিষয়ে বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত সরকারি ও বেসরকারি অফিস  সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাঙ্ক সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে। চারটার মধ্যে  আনুষঙ্গিক কাজ শেষ করতে হবে।পাশাপাশি সন্ধ্যা ৬টার পর সব মার্কেট, দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকানকে ছাড় দেওয়া হবে। সরকারি জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ক্ষেত্রের বাজেট থেকে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিন মাসের জন্য নতুন সরকারি যানবাহন ও কম্পিউটার সামগ্রী ক্রয় নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের খরচ ৫০ শতাংশ কমাতে বলা হয়েছে। বেসরকারি বিয়ে ও উৎসব-অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন।’

মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েল ও ইরানের চলতি যুদ্ধের প্রভাবে সবচেয়ে বড় ধাক্কা লাগতে চলেছে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশে। প্রায় ১৭ কোটি মানুষের দেশে মোট জ্বালানির প্রায় ৯৫ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল। ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় বহু মোটরসাইকেল চালক ও পরিবহনকর্মী ঘণ্টার পর ঘণ্টা সারিতে দাঁড়িয়ে সীমিত পরিমাণ জ্বালানি সংগ্রহ করছেন। কেউ কেউ ফিরছেন খালি হাতে।

বাংলাদেশের পূর্বাঞ্চলীয় একমাত্র শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে’ মজুত অপরিশোধিত তেলের পরিমাণ খুবই সীমিত। মাত্র ১০ দিনের চাহিদা মেটানো সম্ভব। ইতিমধ্যেই সরকারের তরফে সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান-সহ বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি চেয়ে যোগাযোগ করা হচ্ছে। এ ছাড়া রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধও জানানো হয়েছে। জ্বালানি সঙ্কট মোকাবিলায় করোনা কালের মতোই স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন করে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

১৫ অগস্ট ভাষণ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭