শ্রীলঙ্কার মতো ভয়াবহ সঙ্কট বাংলাদেশেও, মাত্র ৩০ দিনের ডিজেল মজুত

জ্বালানি তেলের রসদ যেমন ফুরিয়ে আসছে, তেমনই ডলারের দাম যেন পাগলা ঘোড়া হয়ে উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শ্রীলঙ্কার (Sri Lanka) দশা-ই কী অপেক্ষা করছে বাংলাদেশের (Bangladesh) ভাগ্যে? বুধবার বিকেল থেকেই সাধারণ মানুষের মনে এই প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। কেননা, দেশে মাত্র ৩০ দিন চলার মতো ডিজেল (Diesel) মজুত রয়েছে। আর অকটেন (Octane) ও পেট্রল (Petrol) মজুত রয়েছে মাত্র ১৮ দিনের। তার পরে কী হবে, সেই প্রশ্নের উত্তর খোঁজা শুরু হয়েছে। জ্বালানি তেলের রসদ যেমন ফুরিয়ে আসছে, তেমনই ডলারের দাম যেন পাগলা ঘোড়া হয়ে উঠেছে। মঙ্গলবার যেখানে এক ডলারের দাম ছিল ১১৫ টাকা। তা এদিন বেড়ে হয়েছে ১২০ টাকা। যদিও শ্রীলঙ্কার মতো দশা হওয়ার কোনও সম্ভাবনা নেই বলে দাবি করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

গত মাসখানেক ধরেই দেশে তীব্র জ্বালানি সঙ্কট (Fuel Crisis)  দেখা দিয়েছে। জ্বালানির অভাবে যেমন বিদ্যু‍ৎ উ‍ৎপাদনে ঘাটতি হচ্ছে, তেমনই ঘন্টার পর ঘন্টা অন্ধকারে ডুবে থাকছে দেশের একাধিক জেলা। ব্যবসা-বাণিজ্য প্রচণ্ড ধাক্কা খাচ্ছে। যদিও জ্বালানি সঙ্কটের জন্য রুশ-ইউক্রেনের যুদ্ধকে কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk Hasina)। গত শুক্রবারই লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় অনেকটা বাড়ানো হয়। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা এবং অকটেন  প্রতি লিটার ১৩৫ ও পেট্রল ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

এদিন বিকেলে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (Bangladesh Petroleum Corporation) চেয়ারম্যান এবিএম আজাদ (A B M Azad) জানান, দেশে আর মাত্র ৩০ দিনের ডিজেল মজুত রয়েছে আর ১৮ দিনের অকটেন-পেট্রল মজুত রয়েছে। ডিজেলের দাম বাড়ানোর পরেও প্রতি লিটারে ৬ টাকা করে লোকসান গুণতে হচ্ছে।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…