দিল্লিকে বেশি বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দিলেন ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দিল্লির বিরুদ্ধে সুর আরও চড়াল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। আজ সোমবার (৯ ডিসেম্বর) ভারতের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণ চালিয়েছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিদেশ সচিব জসীমউদ্দিন। আর প্রশাসনের দুই শীর্ষ কর্তার হুমকিকে ইঙ্গিতবহ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে, বাংলাদেশের মানুষের মনে ভারত সম্পর্কে বিষের আগুন জ্বালাতেই ইউনূস প্রশাসনের স্‌বরাষ্ট্র উপদেষ্টা ও বিদেশ সচিব ‌এমন হুঙ্কার ছেড়েছেন।

‌এদিন দুপুরে খুলনায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র ‌উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দিল্লিকে বেশি বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শেখ হাসিনার ১৫ বছরের জমানায় এদেশ থেকে অনেক সুবিধা নিয়েছে ভারত। এখন সুবিধা না পেয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। আর কোনও সুবিধা দেওয়া হবে না। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি, বেশি বাড়াবাড়ি করবেন না। তার ফল ভাল হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টার হুমকির কয়েক ঘন্টা বাদে দিল্লির ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিদেশ সচিব জসীমউদ্দিনও। এদিনই দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঝটিকা সফরে ঢাকায় এসেছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশরি। বিকেলেই অবশ্য ঢাকা ত্যাগ করে দিল্লির উদ্দেশে রওনা হন তিনি। আর ভারতের বিদেশ সচিব ঢাকা ত্যাগের খানিকবাদেই সাংবাদিক সম্মেলন করেন মোল্লা ‌ইউনূস সরকারের বিদেশ সচিব জসীমউদ্দিন। কী নিয়ে ভারতের বিদেশ সচিবের সঙ্গে আলোচনা হয়েছে তা জানান তিনি। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কোনও কথা হয়েছে কিনা জানতে চাওয়া হলে বিদেশ সচিব বলেন, ‘ভারতের বিদেশ সচিবকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের অভ্যন্তরীণ কোনও বিষয়ে নাক গলায় না বাংলাদেশ। তাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে (পড়ুন হিন্দুদের উপরে বেলাগাম সন্ত্রাস ) যেন দিল্লি নাক না গলায়।’ পাশাপাশি ৫ অগস্টের পর ছাত্র এবং পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাওয়া ভিসা পরিষেবা দ্রুত চালুর জন্যও ভারতের বিদেশ সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকেই প্রতি মুহুর্তে নানা বিবৃতি দিয়ে যাচ্ছেন। অন্তর্বর্তী সরকার যে বঙ্গবন্ধু কন্যার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না, সেই বার্তাও মোদি সরকারকে স্পষ্টভাবে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদেশ সচিব।

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টার মধ্যে হাজরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ হাইকোর্টের

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মুম্বই বিমানবন্দরে হাতে হাত রেখে আমির-গৌরী, তাঁদের বিয়েতে প্রধান অতিথি শাহরুখ-সলমান

বাদশার সঙ্গে অন্য মহিলার নাম জড়াতেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঈশা, কী বললেন অভিনেত্রী?

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা