তারেক জমানায় জিজিয়া কর‍! চাঁদা না দেওয়ায় হিন্দু বিয়ে বাড়িতে হামলা সন্ত্রাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সরকার বদলালেও বাংলাদেশ আছে বাংলাদেশেই। তারেক রহমানের সরকারের জমানাতেও হিন্দুদের উপরে হামলা থামছে না। এবার ৩০ হাজার টাকা চাঁদা না পাওয়ায় হিন্দু পরিবারের বিয়ের অনুষ্ঠানে হামলা চালাল সন্ত্রাসীরা। ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি মারধরও করা হয়েছে পরিবারের সদস্যদের। আহত হয়েছেন বরের বাবা, জেঠিমা ও ভাই। থানায় আভিযোগ দায়ের হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর জেলায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রায়েরকান্দি গ্রামে জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবুলাল বিশ্বাসের ছেলে শম্ভুনাথের বিয়ের অনুষ্ঠান চলার মাঝেই চড়াও হয় দুষ্কৃতীরা। প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই চাঁদা নিয়ে দু’পক্ষের মধ্যে দর কষাকষি চলে। শেষ পর্যন্ত তোলাবাজরা তিরিশ হাজার টাকা দাবি করেন। কিন্তু বাবুলাল বিশ্বাস তিন হাজার টাকা দিতে রাজি হন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। আচমকাই সন্ত্রাসীরা হামলা চালাতে শুরু করে। বিয়ে বাড়ির মণ্ডপ সজ্জার পাশাপাশি আসবাবপত্র ভাঙচুর শুরু করে। মারধর করা হয় বরপক্ষের লোকদের। সেই সঙ্গে আগ্নেয়াস্ত্রের মুখে সোনার চেন-সহ দামি জিনিসপত্রও লুট করে নেয়। মারধরে পাত্রের বাবা বাবুলাল বিশ্বাস, ভাই ত্রিনাথ বিশ্বাস ও জেঠিমা। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকি‍ৎসার পরে ছেড়ে দেওয়া হয় তিনজনকেই। সন্ত্রাসীদের হামলায় বিয়ে বাড়ির অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা রঘুনাথ বিশ্বাস ও জীবনকৃষ্ণ সরকার আতঙ্কিত কণ্ঠে বলেছেন, ‘বিয়ে বাড়িতে এই ধরনের ন্যক্কারজনক ঘটনায় আমরা আতঙ্কে আছি। প্রশাসনের কাছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ মতলব উত্তর থানার ইন্সপেক্টর প্রদীপ মণ্ডল সংবাদমাধ্যমকে বলেন, ‘হামলার খবর পাওয়া মাত্র বিয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের