চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে কার্ফুর জের, বন্ধই থাকছে মৈত্রী-মিতালী-বন্ধন এক্সপ্রেস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পরিস্থিতির ক্রমশ উন্নতি ঘটলেও এই মুহুর্তেই চালু হচ্ছে না বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে চলাচলকারী ‘মৈত্রী এক্সপ্রেস’, ‘বন্ধন এক্সপ্রেস’ ও ‘মিতালী এক্সপ্রেস’। কবে থেকে আন্তদেশীয় ট্রেন পরিষেবা চালু করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি বাংলাদেশ রেলওয়ের শীর্ষ কর্তারা। তবে আগামী বৃহস্পতিবার (১ অগস্ট) থেকে স্বল্প দুরত্বের রেল পরিষেবা চালু হচ্ছে। আন্তদেশীয় রেল পরিষেবার পাশাপাশি আন্তনগর রেল পরিষেবাও আপাতত বন্ধ রাখা হচ্ছে।

কোটা সংস্কার আন্দোলনের জেরে গত ১৮ জুলাই বৃহস্পতিবার থেকে বাংলাদেশে বন্ধ হয়ে যায় যাত্রী ও পণ্যবাহী রেল পরিষেবা। গত বুধবার থেকে ফের সীমিত পরিসরে মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল শুরু হয়। তবে পরের দিন অর্থা‍ৎ বৃহস্পতিবার থেকে মালবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র জ্বালানি তেলবাহী ট্রেন চলছে। তাও বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর পাহারায়।

পরিস্থিতি ক্রমশই স্বাভাবিক হওয়ায় কবে থেকে ফের পুরোদমে রেল পরিষেবা চালু করা হবে তা নিয়ে মঙ্গলবার মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, কার্ফু সম্পূর্ণরূপে প্রত্যাহার না হওয়া পর্যন্ত পুরোদমে রেল পরিষেবা শুরু করা হবে না। শুধুমাত্র স্বল্প দুরত্বের ট্রেন চালু করা হবে। বৈঠক শেষে বাংলাদেশ রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, শুরুতে শুধু মেল, লোকাল ও কমিউটার ট্রেন চলবে। এরপর আস্তে আস্তে আন্তনগর ট্রেন চালু করা হবে। সূত্রের খবর, আগামী রবিবার থেকে আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে রেল কর্তাদের।  

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ