বাংলাদেশের সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা আরও দুই দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা করল আরও দুই দল। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হওয়ার কথা উল্লেখ করেই ভোট বয়কটের কথা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। উল্লেখ্য, দুই দলই দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪ দলীয় জোটের শরিক ছিল। ক্ষমতার পালাবদলের পরেই গ্রেফতার করা হয় জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিনই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এবারের নির্বাচনে অবশ্য লড়তে পারছে না বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগ। ফলে মূল লড়াই প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামীর। বিএনপির তরফে মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে জোট বাঁধা হয়েছে। অন্যদিকে দিল্লি বিদ্বেষী ও পাকিস্তানপ্রেমী দলগুলিকে নিয়ে জোট গড়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে। ইতিমধ্যেই আওয়ামী লীগ সভানেত্রী ভোটারদের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে এবারের ভোট অন্তর্ভুক্তিমূলক (অর্থা‍ৎ সবাইকে নিয়ে) তা অনেকটাই নিশ্চিত হয়েছে। ইতিমধ্যেই পাঁচ মার্কিন আইনপ্রণেতা চিঠি দিয়ে পরোক্ষে আওয়ামী লীগকে ভোটে লড়তে দেওয়ার জন্য মোল্লা মুহাম্মদ ইউনূসকে অনুরোধ জানিয়েছিলেন। তবে ওই অনুরোধ খারিজ করে দেওয়া হয়েছে।  এর পরেই ভোটের ময়দান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করে কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ। এবার কাদের সিদ্দিকীর পদাঙ্ক অনুসরণ করে ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করল জাসদ ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।

এদিন জাসদ ও ওয়ার্কার্স পার্টির তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় এবং নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবর্তে একটি অসাংবিধানিক গণভোট ও একতরফা সংসদ নির্বাচন আয়োজন করছে। নির্বাচন কমিশন সরকারের রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কোনও উদ্যোগ নেয়নি। ফলে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের