ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না, সাফ জানিয়ে দিলেন আইনমন্ত্রী

২০১৮ সালে চালু হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিরোধী কণ্ঠস্বর ও হিন্দু নির্যাতনের প্রধান অস্ত্র ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে না বলে পাল্টা হুঙ্কার ছাড়লেন আইনমন্ত্রী আনিসুল হক। দেশের প্রথম সারির এক দৈনিক পত্রিকার সাংবাদিককে গ্রেফতারের পরেই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জোরালো হয়ে উঠেছে। জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক কমিশন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রশাসনের নির্যাতনের প্রধান হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ স্থগিত রাখার দাবি জানানো হয়েছিল।

২০১৮ সালে দেশে ডিজিটাল নিরাপত্তা আইন চালু করেছিল শেখ হাসিনা সরকাতর। গত সাড়ে চার বছর ধরে ওই আইন কার্যত প্রশাসনের সমালোচক ও হিন্দু সম্প্রদায়কে শায়েস্তা করার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। গত তিন মাসে দেশের ৫৬ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেফতার হয়ে আনেক সাংবাদিকই বর্তমানে জেল খাটছেন। সম্প্রতি পুলিশের তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়ায় অভিনেত্রী মাহিয়া মাহিকেও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছিল। নয় মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে গ্রেফতারের প্রতিবাদে সমালোচনার ঝড় উঠতেই পিছু হঠে সরকার। কয়েক ঘন্টার মধ্যেই তাঁকে মুক্তি দেওয়া হয়।

রবিবার দেশের পুলিশ প্রধানের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বহাল রাখার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। নির্যাতনের প্রধান হাতিয়ারের পক্ষে সওয়াল করে তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন ক্রাইম প্রতিরোধ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা আইন। এ আইন কোনও মতেই বাতিল করা হবে না।’

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে