তোলাবাজির পর্দাফাঁস হওয়ার ভয়ে ভোটে লড়ছেন না ইউনূসের দুই পোষ্যপুত্র মাহফুজ-আসিফ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন না তদারকি সরকারের প্রাক্তন দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। দুজনেই প্রথমে ভোটে লড়ার কথা জানিয়েও শেষ মুহুর্তে ডিগবাজি খেয়ে পিছুটান দিয়েছেন। শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের দুই পুরোধার এমনন সিদ্ধান্ত নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, উপদেষ্টা থাকাকালীন তোলাবাজি বাবদ কয়েক হাজার কোটি টাকা তুলেছেন দুই প্রাক্তন উপদেষ্টা। ওই তোলাবাজি আড়াল করতেই ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর নিজের দুই পোষ্যপুত্রকে ওই পরামর্শ দিয়েছেন খোদ মুহাম্মদ ইউনূস।

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই তদারকি সরকারের উপদেষ্টা হিসাবে যোগ দিয়েছিলেন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের নেতা আসিফ মাহমুদ। অন্যদিকে প্রথম দিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ইউনূসের বিশেষ সহকারী হিসাবে যোগ দিয়েছিলেন হিযবুত তাহরীর জঙ্গি মাহফুজ আলম। পরে নভেম্বরে উপদেষ্টা হিসাবে দায়িত্ব পান। দুজনেই নিজেদের ক্ষমতার আপব্যবহার করে জেলাপ্রশাসক ও পুলিশ সুপার পদে নিয়োগ থেকে শুরু করে নানা টেন্ডারের মাধ্যমে অবাধে তোলাবাজি শুরু করে দেন। মাহফুজের হয়ে তোলাবাজির দায়িত্ব নেন তাঁর ভাই মাহবুব আলম। আর আসিফের হয়ে তোলাবাজির দায়িত্ব পালন করেন তাঁর ব্যক্তিগত সহকারী ও বাবা।

১৫ মাসের বেশি সময ধরে উপদেষ্টা হিসাবে দুজনেই কমপক্ষে তিন থেকে চার হাজার কোটি টাকা তোলাবাজি করেছেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তুরস্কের নাগরিক তথা ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মাধ্যমে ওই বিপুল পরিমাণ অর্থ তুরস্ক, মালয়েশিয়া ও সুই‍ৎজারল্যান্ডেও পাচার করেছেন। নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী, সংসদ নির্বাচনে লড়াই করতে চাওয়া প্রার্থীকে সম্পত্তির হলফনামা জমা দিতে হয়। ভোটে লড়তে আসিফ ও মাহফুজকেও ওই হলফনামা দিতে হতো। তাই নিজেদের তোলাবাজির পর্দাফাঁসের ভয়ে ভোটে লড়ার ঝুঁকি নেননি। তবে শুধু মাহফুজ আর আসিফই নয, গত ১৭ মাস ধরে নিজেদের সম্পদের পরিমাণ জনসমক্ষে প্রকাশের হিম্ম‍ৎ দেখাননি মোল্লা ইউনূস ও তাঁর উপদেষ্টারা।

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন