‘লাশের পরিবর্তে লাশ’, ফের রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি হাসিনা উচ্ছেদ আন্দোলনের মাস্টারমাইন্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রীর কুর্সি থেকে শেখ হাসিনাকে হটাতে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পরিকল্পনায় সংগঠিত হয়েছিল কোটা সংস্কার আন্দোলনে। জুলাই-অগস্ট রক্তে ভেসে গিয়েছিল রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন শহরের রাজপথে। নিরীহ মানুষকে স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করে দায় চাপানো হয়েছিল পুলিশের কাঁধে। তার পরে ওই হত্যার বদলা নিতে পুলিশকে নির্বিচারে খুন করা হয়েছিল। থানায় আগুন দিয়ে জ্যান্ত পোড়ানো হয়েছিল। পুলিশ কর্মীদের মেরে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছিল গাছে। ওই নৃশংস হত্যাযজ্ঞের মূলপাণ্ডা তথা হিযবুত তাহরীর জঙ্গি মাহফুজ আলম পের দেশে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঙ্কার ছেড়েছেন। লাশের পরিবর্তে লাশ ফেলার হুমকি দিয়েছেন। হাসিনা উচ্ছেদ আন্দোলনের মাস্টারমাইন্ডের ওই হুমকির পরেই শঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দেশ ফের একবার অরাজকতার পথে হাঁটছে বলে আতঙ্কিত হয়ে পড়েছেন।

তোলাবাজি বাবদ আদায় করা ৩০০ কোটির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিবাদের জেরে গত শুক্রবার গুলিবিদ্ধ হয়েছেন হিযবুত তাহরী জঙ্গি তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। ওই হামলার প্রতিবাদে সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহিদ মিনারে এক প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই মহম্মদের বাংলাদেশি শাখা সংগঠন ইনকিলাব মঞ্চ। সমাবেশে নিজের সংগঠনের অন্যতম নেতা হাদির উপরে হামলার ঘটনা নিয়ে ভারতের বিরুদ্ধে যেমন বিষ ঢেলেছেন তেমনই মুক্তিযুদ্ধের সমর্থক তথা আওযামী লীগের কর্মী সমর্থকদেরও সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মাহফুজ আলম।

‘লাশের পরিবর্তে’ লাশ ফেলার হুঙ্কার দিয়ে তিনি বলেন, ‘যারা এদেশে ভারতের স্বার্থ রক্ষা করবে তাদেরও নিরাপদ থাকতে দেওয়া যাবে না। আমরা যদি নিরাপদ না থাকি, এদেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন। আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটা লাশ পড়লে আমরা কিন্তু লাশ নেব। অত ভদ্রতা দেখিয়ে লাভ নেই। অনেক ধৈর্য্য হয়েছে, অনেক রিকনসিলিয়েশনের কথা হয়েছে। গত বছরের জুলাই-অগস্টের মতো আবারও রক্তগঙ্গা বইয়ে দেব।’

মুক্তিযুদ্ধ সমর্থকদের সাবধান করে দিয়ে হাসিনা উচ্ছেদ আন্দোলনের মাস্টারমাইন্ড বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তান ভেঙে চরম অপরাধ করা হয়েছে। ভারতের ইন্ধনে পাকিস্তান ভাঙা হয়েছে। ভারতীয় আধিপত্য বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশে পরিকল্পিতভাবে সাংস্কৃতিক অঙ্গন, বুদ্ধিজীবী মহল ও আইন অঙ্গনের একটি অংশকে কব্জা করা হয়েছে। এদের একটি অংশ নিজেদের স্বার্থে দেশবিরোধী ভূমিকা পালন করছে। নিজেদের বিবেক ও চিন্তা বিক্রি করে দিয়েছে, আরেকটি অংশ সচেতনভাবে বাংলাদেশে অবস্থান করেও দেশের বিরুদ্ধে অপতৎপরতায় লিপ্ত রয়েছে।’

বেসরকারি স্কুল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের