পাকিস্তানের পথে হাঁটল বাংলাদেশ, মন্ত্রীদের গাড়ির তেল ছাঁটাই

গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির সঙ্কট চরমে পৌঁছেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে জ্বালানি সঙ্কট (Fuel Crisis) চরমে পৌঁছেছে। তাই দুঃসময়ে জ্বালানি (Fuel) বাঁচাতে মন্ত্রীদের (Minister) গাড়ি নিয়ে অকারণে ছোটাছুটি না করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sk. Hasina)। পেট্রল-ডিজেল (Petrol-Diesel) বাঁচাতে ভার্চুয়ালি বৈঠকের (Virtual Meeting) পরামর্শ দিয়েছেন। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে (Cabinet Meeting) ওই নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (Obaidul Qader) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির সঙ্কট চরমে পৌঁছেছে। জ্বালানির অভাবের কারণে ডিজেল চালিত বিদ্যু‍ৎকেন্দ্রগুলিতে উ‍ৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া সপ্তাহে একদিন পেট্রল পাম্পও বন্ধ রাখার মতো বেনজির সিদ্ধান্তের পথে হেঁটেছে সরকারের শীর্ষ মহল। জ্বালানি সঙ্কটের কারণে দেশজুড়ে বিদ্যুতের আকাল দেখা দিয়েছে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা দিনে ৫ থেকে ৭ ঘন্টা অন্ধকারে ডুবে থাকছে। সময় যত গড়াচ্ছে, ততই পরিস্থিতি জটিল হয়ে উঠছে।

এদিন মন্ত্রিসভার বৈঠকে দেশজুড়ে বিদ্যু‍ৎ ও জ্বালানি সঙ্কট মোকাবিলায় কোন পথে হাঁটা হবে তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী-আমলাদের কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ দিয়েছেন। অকারণে তেল পুড়িয়ে ঘোরাঘুরি না করে বিভিন্ন বৈঠক ভার্চুয়ালি করার পরামর্শ দিয়েছেন। অর্থা‍ৎ মন্ত্রী এবং আমলাদের জন্য বরাদ্দ তেল ছাঁটাই করার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু জ্বালানি সঙ্কটে কতদিন ভুগতে হবে তা নিয়ে কোনও আভাস দেওয়া হয়নি।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী