কুখ্যাত ‘আয়নাঘর’ নিয়ে হাসিনাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মোল্লা ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনাকে খুনি প্রতিপন্ন করতে গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সেজেগুজে হিযবুত তাহরীর জঙ্গি ও পাকিস্তানি দালাল সাংবাদিকদের নিয়ে কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করেছিলেন মোল্লা মুহাম্মদ ইউনূস। দালাল সাংবাদিকদের সাহায্যে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়েছিলেন সংবাদ ও সমাজমাধ্যমে। কিন্তু ওই অপকর্ম করতে গিয়েই ফেঁসে গেলেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য। কেননা, আয়নাঘরে বন্দি থাকা নির্যাতিতারাই বলছেন, মোল্লা ইউনূস যে আয়নাঘর পরিদর্শন করেছেন তা আসল নয়। গত ছয় মাস ধরে ওই আয়নাঘর সাজিয়ে দেশবাসীকে বোকা বানিয়েছেন। সাজানো আয়নাঘর পরিদর্শন নিয়ে অবশ্য মোল্লা ইউনূসের বাক-সর্বস্ব প্রেস সচিব তথা হিযবুত নেতা শফিকুল আলম অবশ্য কোনও মন্তব্য করতে রাজি হননি।

শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের আধিকারিকরা বিরোধীদের গ্রেফতার করে কুখ্যাত ‘আয়নাঘর’-এ আটকে রেখে মাসের পর মাস নির্যাতন চালাতেন বলে অভিযোগ উঠেছিল। এক জার্মান সংবাদমাধ্যমের সাংবাদিক প্রথম ওই কুখ্যাত ‘আয়নাঘর’ –এর কথা প্রকাশ্যে আনেন। গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে বঙ্গবন্ধু কন্যা দেশ ছেড়ে পালানোর পরে ওই আয়নাঘর নিয়ে একাধিক নির্যাতিতা মুখ খুলতে থাকেন। গোটা বিশ্বের কাছে শেখ হাসিনা সরকারের কীর্তি তুলে ধরার জন্য মোল্লা ইউনূসের কাছে আয়নাঘর পরিদর্শনের দাবিও জানান তারা।

শেষ পর্যন্ত বুধবার সপারিষদ ওই আয়নাঘর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে একটি ভাঙা চেয়ারের ছবি দেখিয়ে বলা হয়, ওই চেয়ারে বসিয়ে রেখেই নাকি আটকদের বৈদ্যুতিক শক দেওয়া হত। ওই গল্প টাকা খাইয়ে সাংবাদিকদের দিয়ে প্রচারেরও নির্দেশ দেওয়া হয়। কিন্তু তা করতে গিয়েই ফেঁসে গেলেন মোল্লা ইউনূস ও তার সঙ্গী হিযবুত জঙ্গি নাহিদ ইসলাম-আসিফ মাহমুদ ও আসিফ নজরুলরা। কেননা, নির্যাতিতরাই সমাজমাধ্যমে পোস্ট করে ওই আয়নাঘর আসল নয় বলে দাবি করেছেন। মুক্তিযুদ্ধ বিরোধী এবং আইএসআইয়ের এজেন্ট হিসাবে পরিচিত নিউইয়র্ক প্রবাসি আনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, আয়নাঘর পরিদর্শনের নামে জাতিকে বোকা বানানো হয়েছে। যে আয়নাঘর পরিদর্শন করেছেন মোল্লা ইউনূস, তা আসল আয়নাঘর নয়। আফজাল বিন আকরাম হোসেন নামে একজন ডিজিএফআইয়ের আয়নাঘরে বন্দি ছিলেন। তিনি লিখেছেন, ‘সরি,আমাদের দেখা আয়নাঘর এতোটাও আলিশান নয়। আমরা সেখানে মাথা বাথরুমে দিয়ে কোনও মতে একটা মাত্র নোংরা কম্বল দিয়ে শুয়ে থাকতাম। মাথা নিচে দিলে পা বাথরুমের কমোডে চলে যেতো..। মেহেদী হাসান মুরাদ নামে আর এক নির্যাতিতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ইউনূসের পরিদর্শন করা আয়নাঘর সাজানো। আসল আয়নাঘরের সঙ্গে কোনও মিল নেই।’

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ