শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন হিন্দু সেনা কর্তা লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ বড়ুয়াকে। তাঁর সঙ্গেই গ্রেফতার করা হয়েছে আর এক প্রাক্তন সেনা আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল গুলশান আরাকে। গতকাল রবিবার (১১ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে প্রাক্তন দুই সেনা আধিকারিককে গ্রেফতারের কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। ধৃত দুই সেনা কর্তার বিরুদ্ধে পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলা রুজুও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ধৃত দুই প্রাক্তন সেনা আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা দুজনেই অনলাইনে বিভিন্ন কনটেন্ট তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছিলেন। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে চলেছিলেন। যদিও পুলিশের আনা অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন দুই সেনা কর্তা। তাঁদের দাবি, দেশে বর্তমানে যে অরাজকতা চলছে তার বিরুদ্ধে সরব হওয়ার কারণেই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

এই প্রথম নয়। এর আগেও চলতি বছরে আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ রাখায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একাধিক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। গত মার্চে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) প্রাক্তন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে গ্রেফতার  করা হয়েছিল। গুম, খুন-সহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মার্চের শেষের দিকে ডিজিএফআইয়ের প্রাক্তন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল নাছেরকে (৬১) গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দারা। আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক-এগারোর সরকারের সময় নির্যাতনের অন্যতম হোতা তিনি।

 

দিল্লির পর এবার কলকাতায় ‘জ্ঞানেশ হঠাও’ ডাক, পথে নামতে পারেন মমতা

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে