৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভালবাসার জালে জড়িয়ে দুজনেই ঘর ছেড়ে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে সুখের হল না। বিয়ের কিছুদিন বাদেই শুরু হয়েছিল পারিবারিক কলহ। গতকাল রবিবার (১১ অক্টোবর) রাতে তা চরম পর্যায়ে পৌঁছায়। আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে নৃশংসভাবে খুন করেছে স্বামী। শুধু তাই গর্ভে থাকা আট মাসের সন্তানকেও বাঁচানো যায়নি। স্ত্রী আর অনাগত সন্তানকে খুনের পরেও অনুশোচনা ছিল না স্বামীর। লাশের পাশে বসে মস্তিতেই সিগারেটে সুখটান দিচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে ঘাতক স্বামীর ওই কীর্তি দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল পুলিশ আধিকারিকদেরও।

গাজীপুরের শ্রীপুর থানার ওসি শাহীনূর আলম জানিয়েছেন, রবিবার রাত সাড়ে এগারোটার পরে ৯৯৯ নম্বরে ফোন করে রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বাসিন্দা উদ্ধব দাস জানান, তিনি তার স্ত্রী সীমা রানিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছেন। ওই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা। তাঁরা গিয়ে দেখেন, মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সীমার লাশ। আর পাশে বসে নিশ্চিন্ত মনে সিগারেটে সুখটান দিচ্ছেন ঘাতক স্বামী উদ্ধব। গোটা বিভিন্ন স্থানে রক্তের দাগের পাশাপাশি ধস্তাধস্তির চিহ্নও লক্ষ্য করা গিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, উদ্ধব ও সীমা দুজনেরই আগে আলাদা-আলাদা বিয়ে হয়েছিল। বিয়ে হলেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনে। বিয়েও করে নেন। আগের পক্ষের সন্তানকে নিয়েই উদ্ধবের সঙ্গে থাকতেন সীমা।

বিয়ের পর থেকেই দুজনের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। মাদকের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় উদ্ধবকে সম্প্রতি একটি নেশামুক্তি পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছিল। তিন মাস আগে তিনি সেখান থেকে বাড়ি ফেরেন। এর আগেও তাঁকে একাধিকবার পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছিল। রবিবার রাতে সীমার সঙ্গে উদ্ধবের ঝগড়া চরমে পৌঁছায়। তখনই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে খূন করেন উদ্ধব। পরে গলা কেটে দেন।

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

‘টাকা-পয়সা নেই’, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, বিতর্কে ভারতীয় ইউটিউবার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

ডায়রিয়ায় আক্রান্ত ছেলের বমি বৃদ্ধা মা’কে দিয়ে পরিষ্কার করালেন চিকি‍ৎসক, অমানবিক ছবি সরকারি হাসপাতালে

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী