খালেদা জিয়াকে দেখতে রাতেই হাসপাতালে ছুটলেন তিন বাহিনীর প্রধান, জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে মঙ্গলবার রাতেই এভারকেয়ার হাসপাতালে ছুটে গেলেন সশস্ত্র বাহিনীর তিন প্রধান। রাত সাড়ে আটটার পর হাসপাতালে পৌঁছন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান ও নৌবাহিনীর প্রধান এজ নাজমুল হাসান। খানিকবাদে পৌঁছন বিমানবাহিনীর প্রধান  এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রাত নয়টার দিকে সেনাপ্রধান হাসপাতাল থেকে গম্ভীর মুখেই বেরিয়ে যান। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা হাসপাতালে রয়েছেন। তিন বাহিনীর প্রধানের তড়িঘড়ি হাসপাতালে ছুটে যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

গত রবিবার (২৩ নভেম্বর) হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা। শ্বাসকষ্ট বাড়ায় ওই দিন রাতেই তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। মাঝে চিন্তাভাবনা করা হয়েছিল, প্রাক্তন প্রধানমন্ত্রীকে সিঙ্গাপুর কিংবা ইউরোপের অন্য কোনও দেশে উন্নত চিকি‍ৎসার জন্য নিয়ে যাওয়া হবে। কিন্তু খালেদার চিকি‍ৎসার দায়িত্বে থাকা মেডিকেল টিমের চিকি‍ৎসকরা তাতে রাজি হননি। সূত্রের খবর, চিকি‍ৎসায় সাড়া দিচ্ছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী তথা খালেদা জিয়া। বিএনপি চেয়ারপার্সনকে সুস্থ করে তোলার বিষয়ে কার্যত হাল ছেড়ে দিয়েছেন চিন থেকে আসা পাঁচ বিশেষজ্ঞ চিকি‍ৎসক। কেননা, গত ২৪ ঘন্টায় চিকি‍ৎসায় কোনও সাড়া দিচ্ছেন না তিনি। যে হাসপাতালে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকি‍ৎসা চলছে সেই এভার কেয়ার কর্তৃপক্ষ তদারকি সরকারকে জানিয়ে দিয়েছে কার্যত ব্রেন ডেথ হয়েছে খালেদার। যদিও বিষয়টি গোপন রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি চেয়ারপার্সনের আরোগ্য কামনা করে কোরান পাঠ  শুরু হয়েছে। বিশেষ প্রার্থনা সভারও আয়োজন করা হয়েছে। কোথাও-কোথাও অত্যু‍ৎসাহী বিএনপি কর্মীরা পশুবলিও চড়িয়েছেন। যদিও বিএনপি নেতা তথা খালেদার ব্যক্তিগত চিকি‍ৎসক এজেডএম জাহিদ হোসেন প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্রেন ডেথের খবর উড়িয়ে দিয়েছেন। গুজবে কান না দেওয়ার জন্যও বিএনপি নেতা-কর্মীদের অনুরোধ জানিয়েছেন। চিনের পাঁচ বিশেষজ্ঞ চিকি‍ৎসকরা কি পরামর্শ দিয়েছেন তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে রাজি হননি তিনি। শুধু জানিয়েছেন, চিনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক দল মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। একইভাবে বুধবার ব্রিটেন থেকে বিশেষজ্ঞরা এসে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেখবেন।’ তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে যেভাবে তিনি কান্নায় ভেঙে পড়েছেন, তাতেই স্পষ্ট বিএনপি চেয়ারপার্সনের সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা নেই।’ প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার ক্রমাবনতির খবর আসার পরেই এভারকেয়ার হাসপাতা এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।  কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক।

অন্যদিকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করা মা’কে দেখতে খালেদা-পুত্র তারেক দেশে ফিরবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিন সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন।  পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগির দেশে ফিরবেন তিনি।’

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের