আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সশস্ত্র গুন্ডাবাহিনীকে সঙ্গে নিয়ে আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামার মূল্য চোকাতে হল মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেই মন্ত্রিসভা থেকে পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি। যদিও প্রধানমন্ত্রীর নির্দেশের কারণে ইস্তফা দেওয়ার কথা মানতে চাননি ইশরাক। তাঁর কথায়, ‘দল (বিএনপি) চায়নি। তবুও বিশেষ কারণে ইস্তফা দিয়েছি।’

গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে ঢাকার গেন্ডারিয়া রেলস্টেশন–সংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় সশস্ত্র গুন্ডাদের নিয়ে মাদক বিরোধী অভিযানে নামেন তারেক রহমানের মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ইশরাক হোসেন। যার বিরুদ্ধে তোলাবাজি, খুন, অপহরণ-সহ কয়েক ডজন মামলা রয়েছে। নিজের বীরত্বের প্রমাণ হিসেবে ফেসবুক পেজে ঘটনার ভিডিও প্রকাশ করেন।  ওই ভিডিয়োর ক্যাপশন দেওয়া হয়, ‘ইশরাকের অ্যাকশন: মাদক আস্তানা গুঁড়িয়ে বিক্রেতাদের পুলিশে সোপর্দ’।  ভিডিয়োতে দেখা যায়, ঘটনাস্থলে গাড়ি থেকে নেমেই ইশরাক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করে বলছেন, ‘এই ধর ধর ধর…।’ তাঁর পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘একেবারে গুলি করে দেব।’ প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা দেহরক্ষীরা তখন কয়েকজনকে ধরতে দৌড়াচ্ছিলেন। তাঁদের মধ্যে একজনকে লাথিও দেন এক দেহরক্ষী। এ সময় এক যুবককে বলতে শোনা যায়, ‘স্যার, আমি কিছু করিনি। আমি গরিব মানুষ, স্যার।’ প্রতিমন্ত্রী তখন বলেন, ‘পুলিশ আসবে তারপর কথা হবে।’

ওই ভিডিয়ো নিমিষেই ভাইরাল হয়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন, ‘প্রতিমন্ত্রীর হাতে থাকা আগ্নেয়াস্ত্র বৈধ কিনা? একজন প্রতিমন্ত্রী এভাবে অস্ত্র প্রদর্শন করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে পারেন কি না। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের যদি এভাবে অভিযান পরিচালনা করতে হয়, তাহলে পুলিশের কাজ কী?’ সমালোচনার ঝড় উঠতেই সাফাই দিতে আসরে নামেন তারেকের প্রতিমন্ত্রী। সাংবাদিকদের কাছে ইশরাক দাবি করেন, ‘তাঁর হাতে থাকা অস্ত্রটি বৈধ।’ নির্বাচনের সময় রিটার্নিং আধিকারিকের কাছে দেওয়া হলফনামায় আগ্নেয়াস্ত্র থাকার কথা উল্লেখ করেননি কেন তা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অস্ত্রটি নিয়েছেন ২০২৫ সালের ১২ ডিসেম্বর শরিফ ওসমান হাদীকে গুলি করার পর। যখন নিয়েছিলেন, তখন হলফনামায় দেখানোর সুযোগ ছিল না।’ যদিও সেই সাফাইতে বিতর্ক থামেনি। সমালোচনার ঝড় উঠতেই ঢাকা মহানগর পুলিশের তরফে বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। বিকেলেই অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন।

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন, বাড়ি ফিরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীতে একসঙ্গে ২১ জন কুমারীর পুজোর আয়োজন শান্তিপুরে

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগান কাণ্ডে মুখ খুললেন সৌরভ, কী বার্তা দিলেন দাদা?

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম