অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে।‘ মানবতার গান গেয়ে সমাজকে ধর্মীয় ভেদাভেদের রাহুগ্রাস থেকে মুক্ত রাখতে নিজের জীবনকে যিনি উ‍ৎসর্গ করেছিলেন, সেই লালন ফকিরের সমাধিস্থল টাইমবোমা দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করল মুসলিম জঙ্গিরা। যদিও টাইম বোমাটি ফাটেনি। ফলে অল্পের জন্য রক্ষা পেয়েছে লালন শাহের মাজার। ঘটনার পরেই নিরাপত্তার স্বার্থে মাজারে মোতায়েন করা হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি)জওয়ানদের।

সোমবার (১৯ অক্টোবর) কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, ‘ গত শনিবার থেকে আখড়াবাড়িতে লালন শাহর তিরোধান দিবস উপলক্ষে তিনদিনের অনুষ্ঠান শুরু হয়েছে।  গতকাল (১৮ অক্টোবর) রাত দেড়টার দিকে আখড়াবাড়ির মূল ফটক পার হয়ে ডান দিকে একটি নারকেলগাছের নিচে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। নিরাপত্তার স্বার্থে রাতেই আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দলটি সন্দেহজনক ব্যাগটি তল্লাশি করে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করে। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। কারা ওই বোমা রাখল তা তদন্ত করে দেখা হচ্ছে। টাইম বোমা মেলার পরেই আখড়াবাড়িতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আখড়াবাড়ি প্রবেশের সব রাস্তায় ও মোড়ে মোড়ে চিরুনি তল্লাশি চলছে।’

গত ২৬ জুলাই হিন্দুদের ‘উল্টো রথযাত্রার’ সময় মতিঝিল মেট্রো স্টেশনের নীচে ছাতার ভেতর ‘পাইপ বোমা’ ফেলে রাখা হয়। পরে পুলিশ গিয়ে সেটি ঘিরে রাখে এবং পরবর্তীতে তা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করা হয়। তখন পুলিশ জানিয়েছিল, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’ ও তার অনুসারীরা মিলে ওই বোমা তৈরি করে মেট্রো স্টেশনের নিচে পেতে রেখেছিল। পুলিশ সাভার থেকে বিপুল সরঞ্জামসহ মামুনের এক সহযোগীকে গ্রেফতারও করে। কিন্তু মামুনকে এখন পর্যন্ত ধরা যায়নি। পুলিশ আধিকারিকদের সন্দেহ, নব্য জেএমবি জঙ্গিরাই লালন ফকিরের আখড়াবাড়িতে টাইম বোমা রেখেছ।

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন, বাড়ি ফিরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীতে একসঙ্গে ২১ জন কুমারীর পুজোর আয়োজন শান্তিপুরে

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগান কাণ্ডে মুখ খুললেন সৌরভ, কী বার্তা দিলেন দাদা?

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম