মহাষ্টমীতে একসঙ্গে ২১ জন কুমারীর পুজোর আয়োজন শান্তিপুরে

শারদোৎসবের মহাষ্টমীতে এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল শান্তিপুরের রামনগর পাড়া। সেখানকার প্রদীপ্ত সংঘ ক্লাবের পুজো এ বছর ৩৭ বছরে পা রাখল।

Share:

নিজস্ব প্রতিনিধি: শারদোৎসবের মহাষ্টমীতে এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল শান্তিপুরের রামনগর পাড়া। সেখানকার প্রদীপ্ত সংঘ ক্লাবের পুজো এ বছর ৩৭ বছরে পা রাখল। এই পুজোর প্রধান আকর্ষণ কুমারী পুজো। গত চারবছর ধরে অষ্টমীতে কুমারী পুজোর আয়োজন করছেন ক্লাব কর্তৃপক্ষ। তবে এতদিন ১ জন কিংবা অল্প সংখ্যক বালিকাকে পুজো করা হলেও এবারের কুমারী পুজোর আয়োজন ছিল একটু ভিন্ন।
একসঙ্গে ২১ জন ফুটফুটে বালিকাকে কুমারী রূপে পুজো করা হয়েছে। রাজ্য সরকারের আর্থিক অনুদান ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বড় আকারে এই আয়োজন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের সভাপতি তারক হালদারের কথায়, ‘এলাকার সমস্ত নাগরিকদের ভালবাসা ও আশীর্বাদে মহাষ্টমীর পুণ্যলগ্নে মায়ের বাল্যরূপের দর্শনে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। শান্তিপুরের বিভিন্ন প্রান্তে কুমারী পুজো করার প্রস্তাব ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাতেই ব্যাপক সাড়া মেলে। প্রথমে ১১ জন বালিকাকে কুমারী রূপে পুজো করা হলেও শেষমেশ তা দাঁড়ায় ২১ জনে।
হইহই করে ২১ জন বালিকাকে কুমারী রূপে পুজো করা হল।’ এরপর  পুজোর নিয়ম ও রীতি প্রসঙ্গে পুরোহিত সোমনাথ চক্রবর্তী জানালেন, ‘শাস্ত্রীয় বিধান অনুযায়ী কুমারীদের বয়স হতে হয় এক থেকে ষোলো বছরের মধ্যে। পুজো উপলক্ষে কুমারীরা সকাল থেকে উপবাসে থাকে। ফল, ফুল ও মঙ্গল উপচার সহযোগে শাস্ত্রীয় মন্ত্রোচ্চারণের মাধ্যমে বালিকাদের চরণ যুগলে আলতা পরিয়ে দুর্গার বাল্যরূপ হিসেবে আরাধনা করা হয়। কোনও জাতি-ধর্ম বা বর্ণের ভেদাভেদ মানা হয় না, সব পরিবারের কন্যারাই মাতৃরূপে পূজিত হয়। পুজো শেষে উপস্থিত দর্শনার্থী ও মায়েরা ভক্তিভরে তাঁদের প্রণাম করে আশীর্বাদ নেন।’ এছাড়া এই পুজোতে ষষ্ঠীর দিন বস্ত্র বিতরণ করা হয়। নানা সমাজকল্যাণ কর্মসূচীর আয়োজন করা হয়। 

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়িয়েছিলেন, বাড়ি ফিরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

শাড়ি-কুর্তি পরেই সারাদিন ট্রাফিক সামলালেন মন্ত্রী, নিয়মভঙ্গকারীদের দিলেন সাবধানতার বার্তা

অষ্টমীর অঞ্জলি দিয়ে চোরবাগান কাণ্ডে মুখ খুললেন সৌরভ, কী বার্তা দিলেন দাদা?

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান, তারেকের নির্দেশে মন্ত্রীপদে ইস্তফা ইশরাক হোসেনের

অল্পের জন্য রক্ষা পেল লালন ফকিরের মাজার, জেএমবি জঙ্গিদের রাখা টাইম বোমা নিস্ক্রিয়

কাজের সন্ধানে গ্রিসে যাওয়ার পথে এজিয়ান সাগরে সলিল সমাধি ১২ অভিবাসীর

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

ঠাকুর দেখতে গিয়ে আর ফেরা হল না, দুর্গাপুরে বাইক দুর্ঘটনায় মৃত নাবালক-সহ ২