ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: স‍ৎ বাবার লাগাতার ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল সপ্তম শ্রেণির পড়ুয়া মেয়ে। ওই ‘ঘৃণ্য অপরাধের’ জন্য স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। সেই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় দিয়েছেন। জরিমানার টাকা আদায়ে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করার আদেশ দিয়ে বিচারক বলেছেন, ‘ওই অর্থ নির্যাতিতা বা তার আইনগত উত্তরাধিকারীকে ক্ষতিপূরণ হিসেবে জেলা প্রশাসককে তুলে দিতে হবে।’

আদালত সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরী তার মা ও সৎ বাবার সঙ্গে কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন। মা না থাকার সুযোগে ২০২৩ সালের ২৮ অগস্ট স‍ৎ বাবা জামাল হোসেন সপ্তম শ্রেণির পড়ুয়াকে ধর্ষণ করেন। আগেও কয়েকবার স‍ৎ বাবার ধর্ষণের শিকার হয়েছিল কিশোরী। পরবর্তীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং সন্তান জন্ম দেয়। বিষয়টি জানতে পেরে নির্যাতিতার মা ২৮ অগস্ট কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। তদন্তকারী আধিকারিক মোহাম্মদ আলী হোসেন ২০২৫ সালের ২৩ জানুয়ারি জামালের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। গত বছরের ২৪ অগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে ট্রাইব্যুনাল ৮ জনের সাক্ষ্য নেওয়া হয়।

এদিন রায় দিতে গিয়ে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বলেছেন, ‘১৩ বছরের কিশোরী কন্যার উপরে পাশবিক নির্যাতন চালিয়েছেন আসামি জামাল হোসেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, আদালত তার কর্তব্য পালনে ব্যর্থ হবে যদি এই অপরাধের জন্য যথোপযুক্ত শাস্তি প্রদান করা না হয়। আদালতের দায়িত্ব সমাজের আর্তনাদে সাড়া দেওয়া এবং একটি ঘৃণ্য অপরাধের জন্য যথাযথ শাস্তি নির্ধারণ করা।’

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay