৫১ বছর আগের হত্যাযজ্ঞের প্রতিবাদে শুক্রবার এক মিনিট অন্ধকারে থাকবে গোটা বাংলাদেশ

অপারেশন সার্চ লাইট নামে নারকীয় হত্যাযজ্ঞ শুরু করেছিল পাকিস্তানি সেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ৫১ বছর আগে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে আচমকাই স্বাধীনতা চাওয়া বাঙালিকে সবক শেখাতে অপারেশন সার্চ লাইট নামে নারকীয় হত্যাযজ্ঞ শুরু করেছিল পাকিস্তানি সেনা। রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের উপরে কামান আর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তার পরের ঘটনা ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবের আহ্বানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন-মৃত্যুর যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সাড়ে সাত কোটি বাঙালি। দীর্ঘ নয় মাস অসমসাহসী লড়াইয়ের শেষে মিলেছিল বহু আকাঙ্খিত স্বাধীনতা।

আগামিকাল শুক্রবার পাক হানাদার বাহিনীর সেই নারকীয় হত্যালীলার ৫১ বছর পূর্তি হচ্ছে। ওই নিকৃষ্ট ঘটনার প্রতিবাদে আগামিকাল সারা দেশ এক মিনিটের জন্য অন্ধকার থাকবে। রাত নয়টা থেকে নয়টা এক মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় ওই সময় কোনও আলো জ্বালানো যাবে না বলে বৃহস্পতিবার নির্দেশিকা জারি হয়েছে। শুধুমাত্র কেপিআই এবং জরুরি পরিষেবা এই নির্দেশের বাইরে থাকবে।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে আচমকাই সার্চ লাইট অপারেশন শুরু করে পাক সেনা। ধানমন্ডির বাড়ি থেকে গ্রেফতার করা হয় বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তবে গ্রেফতারের আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং যে কোনও মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। 

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়