অগ্নিগর্ভ বাংলাদেশ, আওয়ামী লীগের কর্মীদের দেখা মাত্র গুলির নির্দেশ ইউনূসের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ। আওয়ামী লীগ কর্মীদের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

জানা গিয়েছে, শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের দিন রাতে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ হয়। পাশাপাশি অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। পরিস্থিতির মোকাবিলা করতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে দোয়েল চত্বর থেকে শিক্ষাভবনমুখী সড়কও বন্ধ রাখা হয়েছে। সূত্রের খবর, রবিবার রাতে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের সেন্ট্রাল রোডের বাড়িতে হামলা চালানো হয়েছে। বাইকে করে এসে বাড়ির লক্ষ্য করে ককটেল বোমা ছোড়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। বাড়ির সিসিটিভিতে সেই বোমা ছড়ার ফুটেজ দেখা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বম্ব স্কোয়াড। ঘটনার সময় পরিবেশ উপদেষ্টা বাড়িতেই ছিলেন। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে, বাংলামোটরে রুপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটেছে। জনসাধারণ দুষ্কৃতীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়ে পড়েছে। মতিঝিলের টিএন্ডটি বাসস্ট্যান্ড, কারওয়ানবাজারে সার্ক ফোয়ারার সামনে, ফার্মগেট রেলক্রসিংয়ে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায়া আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফার্মগেটে চলন্ত ট্রেনেও ককটেল ছোঁড়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে।

মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। শুধু ঢাকাতেই নয়, বাইরেও অর্থাৎ দেশের অন্যপ্রান্তেও অশান্তি ছড়িয়েছে। কিশোরগঞ্জে স্টেশন রোডে গ্রামীণ ব্যাঙ্কের একতলায় আগুন বাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাকুন্দিয়ায় গাছ কেটে রাস্তা অবরোধ করে মোটরসাইকেল আরোহীরা। গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে রাস্তায় ককটেল ছোঁড়ে দুষ্কৃতীরা। ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় মোটরসাইকেলে এসে বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

জুলাই গণআন্দোলনের সময় মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। প্রাক্তন প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে হওয়া মামলার রায়দান করবে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেল। চিফ প্রসিকিউটর মোহামম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহামাদসহ অন্যরা ছিলেন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও প্রাক্তন পুলিশের ডিরেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হওয়া মামলার রায়দান হবে সোমবার। বিচারপতি মহমাদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মহমাদ মোহিতুল হক এনাম চৌধুরী রয়েছেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হিসেবে। এই মামলার পক্ষে বিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পরেই রায়ের তারিখ নির্ধারণ করা হয়।

জানা গিয়েছে, তিন অভিযুক্তের মধ্যে প্রাক্তন পুলিশের ডিরেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। হাসিনার বিরুদ্ধে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন সাক্ষী। তাদের মধ্যে ছিলেন গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পিতা, স্বজনহারা পরিবারের সদস্যরা, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান।

২০২৪ সালের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় অশান্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। মৃত্যু হয়েছিল বহু মানুষ। ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য মামালা দায়ের করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে। এদিন ট্রাইব্যুনালের রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন। এছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হবে ট্রাইব্যুনালের রায় ঘোষণা।

বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত নেইমারের?

আটক তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

‘ওয়ার্ক ফ্রম ক্যামেল’! সাহারা মরুভূমিরতে উটের পিঠে বসেই অফিস মিটিং সারলেন যুবক

আমেরিকার সঙ্গে চুক্তি সত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতি, ভারতের হয়ে অভিষেকের আগেই শাস্তির মুখে পড়বেন বৈভব?

লঞ্চের আগেই চর্চায় OPPO Reno 16 Series, জেনে নিন সম্ভাব্য দাম ও স্পেসিফিকেশন

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কমবে কি অস্বস্তি? জানুন আবহাওয়া আপডেট

গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন B-52 বোমারু বিমান, নিহত ৮

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

শাশুড়ির মন জিততে চান? শেষ মুহূর্তে কিনে ফেলুন এই আধুনিক উপহারগুলি

হাঁটুর অস্ত্রোপচারে বাড়তে পারে সমস্যা! অস্টিওআর্থ্রাইটিসের সমাধান জানালেন চিকিৎসকরা

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান