আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানের কাছে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা চাইল ইউনূস সরকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরেই ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্কের রসান বদলে গিয়েছে। একাত্তরের গণহত্যাকারী পাকিস্তানের শাসকদের সঙ্গে গলাগলিতে মগ্ন হয়ে উঠেছেন ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূস। এবার পাকিস্তানের বাজারে যাতে বাংলাদেশের উ‍ৎপাদিত পণ্য রাজত্ব করতে পারে, তার জন্য ইসলামাবাদের কাছে শুল্কমুক্ত সুবিধা চাইল ইউনূস সরকার। দীর্ঘ ২০ বছর বাদে সোমবার (২৭ অক্টোবর) রাজধানী ঢাকায় বসেছিল দুই দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠক বসেছিল। ওই বৈঠকেই পাকিস্তানের পেট্রোলিয়ামবিষয়ক মন্ত্রী আলী পারভেজ মালিকের কাছে বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধা চেয়েছেন তদারকি সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। যদিও ‘বিছড়ে হুয়া ভাই’ বাংলাদেশের আর্জি নিয়ে কিছু জানাননি পাক জ্বালানি মন্ত্রী।

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পরেই পাকিস্তানি পোষ্যভৃত্য হিসাবে পরিচিত মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় তদারকি সরকার। ওই সরকারের জমানায় গত ১৪ মাসে অতীতের তিক্ততাকে দূরে সরিয়ে রেখে অনেকটা কাছাকাছি এসেছে ঢাকা ও ইসলামাবাদ। দু্ই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। ভারতের পরিবর্তে পাকিস্তান থেকে পণ্য আমদানি করার জন্য ব্যবসায়ীদের ফরমান জারি করেছে ইউনূস সরকার। ব্যবসা ও প্রাণ বাঁচাতে সেই ফরমান মেনে চলছেন বড় ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীগুলি। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে ৭৮৭ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরীতে রফতানি করেছে মাত্র ৮০ মিলিয়ন ডলারের পণ্য।

এদিন সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বসে বাংলাদেশ ও পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জে ই সি) বৈঠক।। বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা। তাছাড়া কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্যপ্রযুক্তি (আইটি) ও নৌপরিবহণ-সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা হয়েছে।

প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক। ইউনূসের অর্থ উপদেষ্টা জানান ‘নৌচলাচল এবং আকাশপথের যোগাযোগ বাড়ানোসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে এবং সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে।’ পাকিস্তানের জ্বালানিমন্ত্রী জানান, ‘শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকার না থাকায় ঢাকার সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক আরও মজবুত হবে। বাংলাদেশ থেকে পাট ও ওষুধ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ