সাকিব আল হাসানের হয়ে ভোট ভিক্ষা মাশরাফির

Share:

নিজস্ব প্রতিনিধি, মাগুরা: পাঁচ বছর আগেই বাইশ গজের পাশাপাশি রাজনীতির ময়দানে পা রেখেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  শাসকদল আওয়ামী লীগের হয়ে নড়াইল-২ আসন থেকে জিতে সাংসদ হয়েছিলেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ফের প্রার্থী হয়েছেন। বৃহস্পতিবার সেই মাশরাফিকেই দেখা গেল আর এক প্রাক্তন সতীর্থ তথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের হয়ে ভোট ভিক্ষা করতে।

আসন্ন নির্বাচনে মাগুরা-১ আসন থেকে শেখ হাসিনার দলের হয়ে লড়ছেন টাইগার অধিনায়ক। একতরফা ভোটে সাকিবের জয় একশো শতাংশ নিশ্চিত। কিন্তু তবুও এলাকাবাসীর ভোটারদের আবদারে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ও বর্তমান সতীর্থদের ভোট প্রচারে নিয়ে আসছেন সাকিব। এদিন মাগুরায় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের হয়ে প্রচার চালান মাশরাফি বিন মর্তুজা, সৌম্য সরকার, রনি তালুকদাররা। তাঁদের সঙ্গে ছিলেন জাতীয় দল থেকে অনেকদিন বাইরে থাকা সাব্বির রহমান ও আবু হায়দার রনি। গত ১৬ ডিসেম্বর সাকিবের হয়ে প্রচারে নেমেছিলেন বাংলাদেশ দলের পেসার রুবেল হাসানও।

এদিন জাতীয় দলের একঝাঁক প্রাক্তন ও বর্তমান তারকাকে দেখতে মাগুরা শহরে ভিড় উপচে পড়েছিল। হুড খোলা জিপেই প্রচার করেন মাশরাফি-সৌম্যরা। তাঁদের একটু ছুঁয়ে দেখার জন্য কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ অটোগ্রাফ নেওয়ার জন্য হুড়োহুড়িও শুরু করে দেন।

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

গোমাংস রান্না করায় ভাড়াটের উপরে চড়াও, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভুত মালকিন

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের

বাবা ব্যস্ত সম্মেলনে, ব্রিকস বাজার ঘুরে দেখলেন মাসুদ কন্যা জহরা

কঙ্গোতে ভয়াবহতা! ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার, মৃত্যু ৩,০০০ জনের

ক্যালিফোর্নিয়ায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে তাড়া করে খুন, আত্মঘাতী অভিযুক্ত-ও

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

এটিএম থেকে টাকা তুলে প্রতারণা! কলকাতায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার দিল্লি পুলিশের

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

দুই মেয়েকে যৌন হেনস্থা, গ্রেফতার পাষণ্ড বাবা, চাঞ্চল্য বারুইপুরে

সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, দুর্গাপুজোর আগেই বাড়ছে মদের দাম়

‘বৈভবের মতো খেলোয়াড় কবে পাব?’, PCB-কে তুলোধনা প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমের