ভোট শেষের আগেই রেজাল্ট শিটে এজেন্টদের জোর করে স্বাক্ষর আদায়

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রহসন চালাচ্ছে শাসকদল আওয়ামী লীগ আর ‘প্রভুভক্ত’ নির্বাচন কমিশনের আধিকারিকরা। ভোট শেষ হওয়ার আগেই আওয়ামী লীগ বিরোধী প্রার্থীদের এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে জোর করে সই করানোর অভিযোগ উঠল। অর্থা‍ৎ এজেন্টদের সই আদায়ের পরে ইচ্ছেখুশিমতো ফলাফল বসিয়ে দিয়ে শেখ হাসিনার দলের প্রার্থীকে জয়ী ঘোষণা করা হবে। মারাত্মক ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকার একটি সংসদীয় আসনে।

ঢাকা-১৪ আসনের কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভোট কেন্দ্রে মোট ১০টি বুথ রয়েছে। তার মধ্যে একটি বুথের প্রিসাইডিং অফিসার গোপাল চন্দ্র দাস ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই আওয়ামী লীগ-সাহ বিভিন্ন প্রার্থীর এজেন্টকে ডেকে জোর করে রেজাল্ট শিটে সই করিয়ে নেন। অথচ নিয়মানুযায়ী, ভোট গণনা সম্পূর্ণ শেষ হওয়ার পরেই প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা লিখে রেজাল্ট শিটে সই করানো হয়। এজেন্টকে দিয়ে জোর করে রেজাল্ট শিটে সই করানোর কথা জানতে  পেরেই সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে ছুটে যান ঢাকা-১৪ আসনের নির্দল প্রার্থী সাবিনা আক্তার। অভিযুক্ত প্রিসাইডিং অফিসারের কাছে গিয়ে কেন রেজাল্ট শিটে আগে সই করানো হয়েছে তা জানতে চান। যদিও কোনও সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত প্রিসাইডিং অফিসার।

অন্যদিকে, প্রথম সাত ঘন্টায় ভোট পড়েছে মাত্র ২৬ দশমিক ২৭ শতাংশ। বুথ দখল করে দেদার ছাপ্পা ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের কর্মীরা। আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করতে দেখা গিয়েছে আওয়ামী লীগ ক্যাডারদের। শাসকদলের হুমকিতে অধিকাংশ বুথেই বিরোধী প্রার্থীদের এজেন্টরা বসতে পারেননি। ভোটগ্রহণের শেষ লগ্নে অবশ্য থানায় ঢুকে ওসিকে হুমকি দেওয়ায় চট্টগ্রাম-১৬ আসনে শেখ হাসিনার দলের প্রার্থীর প্রার্থীপদ বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু