দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘পুশ ব্যাক’ নিয়ে টানোপাড়েনের মধ্যেই দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে রাখার ঘটনায় স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে ঢাকা ও দিল্লির মধ্যে। গতকাল সোমবারই (১৫ জুন) ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করে প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ বিদেশ মন্ত্রক। আর তার ২৪ ঘন্টার মধ্যে দিল্লির উদ্বেগ বাড়িযে চিনকে বিশাল সুবিধা দিল তারেক রহমানের সরকার।

আজ মঙ্গলবার (১৬ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক বসেছিল। ওই বৈঠকে মোট পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল, চিনের বিশেষ অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের  (সিইআইজেড) জন্য বিশেষ অবকাঠামো তৈরি প্রকল্প। চট্টগ্রামের আনোয়ারায় ৪ হাজার ১৮৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। এই প্রকল্পের জন্য চিন সরকার ঋণ হিসেবে ২ হাজার ৪৬৭ কোটি  টাকা দিচ্ছে। শিল্পাঞ্চলটি চালু হলে প্রায় ১ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

শেখ হাসিনা জমানায় ২০১৬ সালে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় চিনের অর্থনৈতিক ও শিল্পাঞ্চল স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। তবে নানা জটিলতায় বিষয়টি ঝুলে ছিল। ২০২২ সালে চিনা সরকারের পক্ষ থেকে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনকে (সিআরবিসি) নতুন ডেভেলপার হিসেবে মনোনীত করা হয়। কিন্তু সরকারি ক্রয়নীতি অনুযায়ী, একই প্রতিষ্ঠান সম্ভাব্যতা যাচাই ও ডেভেলপার—দুই ভূমিকায় কাজ করতে পারে না। এ নিয়ে জটিলতা তৈরি হলে ফের প্রকল্প বাস্তবায়ন আটকে যায়। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে ফের প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়। চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন  সফরে যাওয়ার কথা আছে। সেখানে বাংলাদেশে চিনের বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। তারেকের সফরের আগেই চিনকে বিশেষ সুবিধা দিল ঢাকা।

মহিলার থেকে ৮০ লক্ষ টাকা দাবি, সুরুচির ‘ঘরে’ দেখা করার প্রস্তাব, স্বরূপের বিরুদ্ধে FIR

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে

তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে লুটপাটের অভিযোগ, ৪ নেতাকে শোকজ বিজেপির

ময়নাতদন্তের পর বদলে গেল মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য অসম মেডিকেল কলেজে

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দের সঙ্গে জড়াল বাংলাদেশের নাম, কীভাবে?

রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হাড়োয়া, আক্রান্ত ৫ বিজেপি কর্মী

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

মঙ্গলবার দুপুরে পড়িমড়ি করে হাইকোর্টে হাজির মমতা, হঠাৎ কী ঘটল?

দমদমের পর এবার বেহালা! কলকাতায় দ্বিতীয় বিমানবন্দর সংস্কারের প্রস্তুতি তুঙ্গে

দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

তারকেশ্বরে আসছেন মোদি, যোগ দিবসের অনুষ্ঠান-সহ ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রীর

মাসতুতো ভাইকে বিয়ের জেদ, ঘুমন্ত বোনকে গুলিতে ঝাঁঝরা করল দাদা