দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে ঢাকা-দিল্লির মধ্যে সম্পর্কে শীতলতা তৈরি হয়েছে। বিভিন্ন সীমান্তে গত কয়েকদিন ধরেই সম্মুখসমরে অবতীর্ণ হয়েছেন দুই দেশের সীমান্ত রক্ষীরা। বিএসএফের ‘পুশব্যাক’ অভিযান বন্ধে ২৬ জেলার সীমান্তে ৬০ হাজার বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) সদস্য মোতায়েন করা হয়েছে। গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ নিয়েও দিল্লির কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তাই এবার দিল্লির উপরে বাড়তি চাপ তৈরি করতে চিনের দিকেই ঝুঁকেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি মাসের শেষেই বেজিং যাচ্ছেন তিনি। রাষ্ট্রপ্রধান হিসেবে এটাই হবে তাঁর প্রথম বিদেশ সফর। কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘রাষ্ট্রপ্রধান হিসেবে বিদেশ সফরের ক্ষেত্রে বেজিংকে বেছে নিয়ে পরোক্ষে দিল্লিকে বার্তা দিয়েছেন তারেক রহমান।’

প্রতিটি নির্বাচনে জেতার পরে দিল্লি দিয়েই বিদেশ সফর শুরু করতেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কিন্তু ২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে তিনি ক্ষমতা হারানোর পরে ঢাকা-দিল্লির বন্ধুত্বের সম্পর্কে চিড় ধরে। তদারকি সরকারের প্রধান হিসেবে মোল্লা মুহাম্মদ ইউনূস সরাসরি ভারত বিরোধিতার পথ বেছে নেন। তাঁর জমানায় ভারতীয় পণ্যের উপরে একাধিক নিষেধাজ্ঞা চাপানো হয়। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে নরেন্দ্র মোদির সরকার। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মারা যাওয়ার পরে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় ছুটে এসেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। এমনকি প্রধানমন্ত্রী হিসেবে তারেকের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে ছুটে এসেছিলেন ভারতের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তিনি দিল্লি সফরে যাওয়ার জন্য তারেকের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ চিঠিও পৌঁছে দেন।

কিন্তু সম্পর্কের উন্নয়নে দিল্লির দাওয়াই কাজে আসেনি। দেশজুড়ে চলা ভারত বিরোধিতার বিষয়টি মাথায় রেখে দিল্লির সঙ্গে মাখামাখির রাস্তায় হাঁটেননি তারেক রহমান। এমনকি বিএসএফের ‘পুশব্যাক’ নিয়েও বিজিবিকে শক্ত অবস্থান নেওয়ার নির্দেশ দেন। গত কয়েকদিন ধরেই চর্চা চলছিল, ‘প্রথম বিদেশ সফরে মালয়েশিয়াকে বেছে নিলেও চিনেও যেতে পারেন তারেক।’ সেই জল্পনার অবসান ঘটিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার (১১ জুন) চিনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে ভাষণ দিতে গিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘সরকার গঠনের পর দ্বিতীয় দ্বিপক্ষীয় বিদেশ সফরের গন্তব্য হিসেবে চিনকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুনের শেষ সপ্তাহে তিনি চিনে আসছেন।’ বাংলাদেশ-চিন সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরে তিনি বলেন, ‘১৯৭৭ এবং ১৯৮০ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিন সফর করেছিলেন। তাঁর চিন সফরের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে ওঠে। পরবর্তীতে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ১৯৯১ ও ২০০২ সালের সফর সেই সম্পর্ককে আরও মজবুত করেছে।’

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল